, , ,
শিরোনামঃ
দুর্গাপূজা উপলক্ষে এমপি আবুল কালামের সঙ্গে পূজা উদযাপন ফ্রন্ট নেতার সৌজন্য সাক্ষাৎ নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে ১০৫ জন গ্রেপ্তার, মাদকসেবী ৭৬ অসুস্থ বিএনপি নেতা মেজবাহ উদ্দিন স্বপনকে দেখতে হাসপাতালে আবুল কাউছার আশা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০ জন গ্রেপ্তার, ৬০ পিস ইয়াবা উদ্ধার রূপগঞ্জে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, প্রাথমিক তদন্তে সত্যতা মিলেছে তীব্র তাপদাহে ডিসি-এসপির যৌথ উদ্যোগে পানি-স্যালাইন বিতরণ নবীগঞ্জে ফ্ল্যাটে অনৈতিক কর্মকাণ্ড ও মাদক সেবনের অভিযোগ, দুই নারীসহ আটক ৩ ৫০ ঘণ্টায় তিন খুন, আতঙ্কে বন্দর: চারজন গ্রেপ্তার, নিরাপত্তা নিয়ে উদ্বেগ সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে নাসিক ৮ নম্বর ওয়ার্ড বিএনপি সহ-সভাপতি মোঃ: মিয়া চান-এর শোক রূপগঞ্জে স্কুলবাসের চাকায় পিষ্ট হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

অসুস্থ বিএনপি নেতা মেজবাহ উদ্দিন স্বপনকে দেখতে হাসপাতালে আবুল কাউছার আশা

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আলহাজ্ব আবুল কাউছার আশা অসুস্থ বিএনপি নেতা মেজবাহ উদ্দিন স্বপনকে দেখতে রাজধানীর পান্থপথে অবস্থিত পদ্মা হাসপাতালে যান।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় হাসপাতালে গিয়ে তিনি মেজবাহ উদ্দিন স্বপনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর চলমান চিকিৎসার বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি চিকিৎসা নিয়ে উদ্বিগ্ন না হওয়ার জন্য পরিবারের সদস্যদের আশ্বস্ত করেন।

হাসপাতালে এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ, আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন, ২০, ২১ ও ২২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ, হান্নান সরকার, সুলতান আহম্মেদ এবং মহানগর বিএনপি নেতা সুজন মাহমুদসহ অন্যান্য নেতাকর্মী।

এ সময় নেতারা অসুস্থ মেজবাহ উদ্দিন স্বপনের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।