, , ,
শিরোনামঃ
বয়স-পেশার ব্যবধান ভুলে তোলারাম কলেজের প্রাক্তনদের মিলনমেলা, ৯০ বছরে স্মৃতির মহোৎসব তোলারাম কলেজ আমাদের আবেগের জায়গা, পুনর্মিলনীতে বললেন মাশুকুল ইসলাম রাজিব নাশকতায় অর্থ জোগানের অভিযোগে আলোচনায় মোকাররম সর্দার, ফতুল্লায় বিএনপি নেতাদের আশ্রয়-প্রশ্রয়ের অভিযোগ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে বিএনপি নেতা আবুল কাউসার আশাকে শোকজ ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলার ৭ ইউনিয়নে ফগার মেশিন ও মশক নিধনের ওষুধ বিতরণ নারায়ণগঞ্জে তিন কারখানায় শ্রমিক অসন্তোষ, বকেয়া বেতন ও চাকরিচ্যুতির প্রতিবাদে বিক্ষোভ ফতুল্লায় বসতবাড়িতে আগুন, ২ লাখ টাকার ক্ষতি; ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল ২০ লাখ টাকার সম্পদ নারায়ণগঞ্জ ক্লাবের সাঁতার প্রশিক্ষণ সম্পন্ন, শিক্ষার্থীদের হাতে সনদপত্র বিতরণ রূপগঞ্জে পেনগান ও গুলিসহ যুবক গ্রেপ্তার, অস্ত্র কেনাবেচার অভিযোগ বন্দরে পুলিশের বিশেষ অভিযান, মাদক সেবনরত অবস্থায় চারজনসহ গ্রেপ্তার ৬

পুনর্মিলনীতে মানবিকতার দৃষ্টান্ত, কম্বল বিতরণ ও বৃক্ষরোপণের পাশাপাশি বাল্যবিয়ে-মাদককে লাল কার্ড

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

কম্বল বিতরণ, বৃক্ষরোপণ এবং বাল্যবিয়ে ও মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শনের মধ্য দিয়ে ব্যতিক্রমী আয়োজনে পুনর্মিলনী উদযাপন করেছেন ডেমরার বাওয়ানী উচ্চ বিদ্যালয়ের ১৯৯৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।

শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাসাবো এলাকার ফানল্যান্ড পার্কে এ পুনর্মিলনীর আয়োজন করা হয়। দীর্ঘদিন পর সহপাঠীদের মিলনমেলায় স্মৃতিচারণের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক নানা কর্মসূচি পালন করেন তারা।

অনুষ্ঠানের অংশ হিসেবে স্থানীয় পথচারী, রিকশাচালকসহ সুবিধাবঞ্চিত ৫০ জন মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন প্রাক্তন শিক্ষার্থীরা। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে গোলাকান্দাইল-যাত্রামুড়া সড়কের বেড়িবাঁধে ৪০টি সেগুন গাছের চারা রোপণ করা হয়।

এ ছাড়া বাল্যবিয়ে ও মাদকের ভয়াবহ সামাজিক প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে বিদ্যালয়ের শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা এসব সামাজিক ব্যাধির বিরুদ্ধে ‘না’ জানিয়ে লাল কার্ড প্রদর্শন করেন। তাদের এ প্রতীকী কর্মসূচির মাধ্যমে বাল্যবিয়ে ও মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত বাওয়ানী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক লিয়াকত আলী ও আবুল বাশার প্রাক্তন শিক্ষার্থীদের এমন ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, শিক্ষার্থীদের এ ধরনের সামাজিক ও সচেতনতামূলক কর্মকাণ্ড সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন, মাসুদুর রহমান মাসুদ, জহিরুল ইসলাম হৃদয়, সেলিম রেজা, মাহবুবুল আলম টিপু ও ফারুক আহমেদ বলেন, দীর্ঘদিন পর সহপাঠীদের একত্রিত হওয়ার আনন্দকে শুধু স্মৃতিচারণ ও আনন্দ-উৎসবের মধ্যে সীমাবদ্ধ না রেখে জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অর্থবহ করে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তারা আরও জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের পাশে দাঁড়ানো, পরিবেশ সংরক্ষণ এবং মাদক ও বাল্যবিয়ের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে সচেতনতা তৈরির এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।

আনন্দ, স্মৃতিচারণ ও মানবিক উদ্যোগের সমন্বয়ে আয়োজিত এ পুনর্মিলনী প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক বন্ধন দৃঢ় করার পাশাপাশি সমাজের প্রতি তাদের দায়িত্ববোধেরও প্রতিফলন ঘটিয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।