, , ,
শিরোনামঃ
বয়স-পেশার ব্যবধান ভুলে তোলারাম কলেজের প্রাক্তনদের মিলনমেলা, ৯০ বছরে স্মৃতির মহোৎসব তোলারাম কলেজ আমাদের আবেগের জায়গা, পুনর্মিলনীতে বললেন মাশুকুল ইসলাম রাজিব নাশকতায় অর্থ জোগানের অভিযোগে আলোচনায় মোকাররম সর্দার, ফতুল্লায় বিএনপি নেতাদের আশ্রয়-প্রশ্রয়ের অভিযোগ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে বিএনপি নেতা আবুল কাউসার আশাকে শোকজ ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলার ৭ ইউনিয়নে ফগার মেশিন ও মশক নিধনের ওষুধ বিতরণ নারায়ণগঞ্জে তিন কারখানায় শ্রমিক অসন্তোষ, বকেয়া বেতন ও চাকরিচ্যুতির প্রতিবাদে বিক্ষোভ ফতুল্লায় বসতবাড়িতে আগুন, ২ লাখ টাকার ক্ষতি; ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল ২০ লাখ টাকার সম্পদ নারায়ণগঞ্জ ক্লাবের সাঁতার প্রশিক্ষণ সম্পন্ন, শিক্ষার্থীদের হাতে সনদপত্র বিতরণ রূপগঞ্জে পেনগান ও গুলিসহ যুবক গ্রেপ্তার, অস্ত্র কেনাবেচার অভিযোগ বন্দরে পুলিশের বিশেষ অভিযান, মাদক সেবনরত অবস্থায় চারজনসহ গ্রেপ্তার ৬

ফতুল্লায় বসতবাড়িতে আগুন, ২ লাখ টাকার ক্ষতি; ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল ২০ লাখ টাকার সম্পদ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাড়ির প্রায় ৯০০ বর্গফুট অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আনুমানিক দুই লাখ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে প্রায় ২০ লাখ টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৫টা ২০ মিনিটে ফতুল্লার ভূইগড় এলাকার ভূঁইয়া বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। ইউনিট দুটি বিকেল ৫টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি জানান, দুটি পানির লাইন ব্যবহার করে মাত্র ১১ মিনিটের প্রচেষ্টায় বিকেল ৫টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরবর্তী সময়ে বিকেল ৫টা ৫৯ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরও জানান, অগ্নিকাণ্ডে বসতবাড়ির প্রায় ৯০০ বর্গফুট এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আনুমানিক দুই লাখ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হলেও ফায়ার সার্ভিসের দ্রুত ও কার্যকর তৎপরতায় প্রায় ২০ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটকে আগুনের সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।