, , ,
শিরোনামঃ
অভিযান ঘিরে উত্তেজনার পর ওসির মাদকবিরোধী পোস্ট, বন্দরে আলোচনা সোনারগাঁয়ে পরিত্যক্ত ভবনের পেছন থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ফতুল্লায় যুবলীগ নেতা মিঠুকে ছাড়াতে বিএনপি নেতা রিয়াদের তদবিরের অভিযোগ সিদ্ধিরগঞ্জে ট্রাকের চাকায় পি’ষ্ট হয়ে অ’জ্ঞাত নারীর মৃ’ত্যু শারদীয় দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ মোতায়েন থাকবে ফতুল্লায় ভেকু কেটে বিক্রির অভিযোগ, বিএনপির বহিষ্কৃত নেতাসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ সাবেক কাউন্সিলর সাগরকে গ্রেফতারে পুলিশের অভিযান, মদনগঞ্জে স্থানীয়দের বিক্ষোভ এডিপির অর্থায়নে নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা ফতুল্লায় একটি বাসায় চুরির ঘটনায় প্রায় কোটি টাকার স্বর্ণালংকারসহ গাড়িচালক হোসেন গ্রেপ্তার

যথাযোগ্য মর্যাদায় নারায়ণগঞ্জে আর্ন্তজাতিক যুব দিবস পালিত

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন প্রত্যাশার প্রতিপাদ্য বিষয় নিয়ে নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আর্ন্তজাতিক যুব দিবস পালন করা হয়েছে। ১২ আগষ্ট সকালে জালকুড়িস্থ নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরে এ দিবসটির তাৎপর্য তুলে ধরে বৃক্ষ রোপন কর্মসূচী, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক হাসিনা মমতাজ এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শ্রেষ্ঠ যুব সংগঠক মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ যুব প্রশিক্ষন কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর রাজিয়া খাতুন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইসমাইল ভূঁইয়া, যুব উন্নয়নের সিনিয়র প্রশিক্ষক নূরুল আলম, মাতৃছায়া আঞ্জুমান সংস্থার সভাপতি মোজাম্মেল হোসেন লিটন ও নব তারণ্য উন্নয়ন সংস্থার সভাপতি মোহাম্মদ নূর আলম আকন্দ।

আর্ন্তজাতিক যুব দিবস উপলক্ষে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রশিক্ষণ, দক্ষতা, সৃজনশীলতা ও দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও নৈতিক সমাজ গঠনে তরুন সমাজকে আরো এগিয়ে আসতে আগামী দিনের নেতৃত্ব তৈরির লক্ষে বিশদ আলোচনা করা হয় এবং তরুনদের শক্তিকে ইতিবাচক কাজে লাগিয়ে বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়তে তরুন সমাজকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন এবং উপস্থিত শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়। পরর্বতীতে জনসচেতনতামূলক বর্ণাঢ্য র‌্যালি করে আলোচনা সভায় নারায়ণগঞ্জের প্রশিক্ষিত যুব সংগঠক ও আত্মকর্মীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। মূল অনুষ্ঠানের সাথে জেলার সফল ও শ্রেষ্ঠ সংগঠন মানব কল্যাণ পরিষদ সংহতি জানিয়ে সাংগঠনিক ব্যানারসহ বর্ণাঢ্য র‌্যালীতে অংশ নেয়। দক্ষতা অর্জনে সফল আত্মকর্মী হিসেবে পুরুষ্কার লাভ করেন নারী উদ্যোক্তা নুসরাত হোসেন নিশু, মেকাপ আর্টিস্ট শারমিন আক্তার খাদিজা ও অগ্রগামী নারী জান্নাত আরা মুনমুন।

পরিশেষে যুবদের বেশী বেশী করে যুব প্রশিক্ষন ও সক্রিয়ভাবে সামাজিক এবং মানবিক কাজে অগ্রসর হওয়ার আহবান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।