মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
কালীরবাজারে ওষুধ প্রশাসনের অভিযানে ৫ ফার্মেসীতে জরিমানা বিএনপি জোট প্রার্থী কাশেমীর পাশে চিহ্নিত চাঁদাবাজ-সন্ত্রাসী: এনসিপি প্রার্থী আল-আমিন ফতুল্লা থানা পুলিশের অভিযানে ৪শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার  আজমেরী ওসমানের দুই সহযোগী কুমিল্লায় অস্ত্র, গুলিসহ গ্রেপ্তার বন্দরে স্বতন্ত্র প্রার্থী মাকসুদের কর্মীর উপর হামলা, থানয় অভিযোগ  সিদ্ধিরগঞ্জে শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী ও বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া  ক্ষমতায় গেলে আপনাদের সেবক হিসেবে কাজ করবো: অ্যাড.কালাম বন্দরে তাওহীদ হত্যা,ঘটনার ১০ দিন পর প্রধান আসামির আদালতে আত্মসমর্পণ  বন্দরে ট্রাক চালককে মারধর করে টাকা মোবাইল ছিনতাই, অস্ত্রসহ ছিনতাইকারী আটক র‍্যাব পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর ৮০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার 

পেশাদার সাংবাদিকদের মধ্যে ঐক্য থাকলে অপেশাদার ও হলুদ সাংবাদিকতা প্রতিহত করা সহজ হবে: আবদুর রহিম

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহিম বলেছেন, পেশাদার সাংবাদিকদের মধ্যে ঐক্য থাকলে অপেশাদার ও হলুদ সাংবাদিকতা প্রতিহত করা সহজ হবে। তিনি বলেন, “অপ-সাংবাদিকতা রোধ করতে হলে শুধু পেশাদার সাংবাদিক নয়, প্রশাসন, রাজনৈতিক ব্যক্তি ও সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করতে হবে। তাহলেই এ অপতৎপরতা বন্ধ করা সম্ভব।”

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে ফতুল্লা প্রেসক্লাবের হলরুমে ফতুল্লার পেশাদার সাংবাদিকদের যৌথ সভায় তিনি এসব কথা বলেন।

ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মো. মাসুমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন দৈনিক উজ্জীবিত বাংলাদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কবিরুল ইসলাম, কামাল আহমেদ, ফতুল্লা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সেলিম মুন্সী, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক মো. সোহেল, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সুজন, ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি রফিকউল্লাহ রিপন।

এছাড়া উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন প্রধান, সাংগঠনিক সম্পাদক আ. আলিম লিটন, অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল, দপ্তর সম্পাদক এমএ সুমন, প্রচার সম্পাদক মো. সেলিম হোসেন, পম আজিজ, মাসুদ আলী, জসিমউদ্দীন, সোহেল রানা, সোহেল সরকার, আরিফ হোসেন, মঞ্জুর আহমেদ বকুল, মামুনুর রশীদ মুন্না, শেখ সাব্বির হোসেন, লিজা আক্তার, আআু সাঈদ প্রমুখ।

সভায় পেশাদারিত্ব ধরে রাখা, সাংবাদিকদের নিরাপত্তা, সুষ্ঠু তথ্যপ্রবাহ ও অপ-সাংবাদিকতা প্রতিরোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।