, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ যুবদলে সাংগঠনিক পুনর্গঠনের নতুন প্রত্যাশা, কেন্দ্রীয় উদ্যোগকে স্বাগত জানালেন অপু ফতুল্লায় নাশকতার অভিযোগে যুবলীগের রাজনীতিতে সম্পৃক্ত ৪ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দুই মামলা, আসামি ২৫৭ সিদ্ধিরগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে ইজিবাইক গ্যারেজে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৯২ ব্যাটারি ফতুল্লায় বিএনপি কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৬৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪ সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন, নাশকতা নাকি যান্ত্রিক ত্রুটি-তদন্তে পুলিশ আড়াইহাজারে স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানালেন সেলিম হোসেন দিপু মদনপুরে বিএনপির অবস্থান কর্মসূচির প্রথম সারিতে ওসমান ঘনিষ্ঠ আমান, তৃণমূলে ক্ষোভ বন্দরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ৬ মাসের শিশুর

সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন, নাশকতা নাকি যান্ত্রিক ত্রুটি-তদন্তে পুলিশ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় মঞ্জিল পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বাসটিতে অগ্নিসংযোগ করা হয়েছে, নাকি যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) রাত ১২টার দিকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক জুলহাস উদ্দিন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঞ্জিল পরিবহনের বাসটিতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এ সময় বাসে থাকা দুই যাত্রী দ্রুত নেমে যান। পরে খবর পেয়ে শিমরাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, বাসটিতে দুজন যাত্রী ছিলেন বলে চালক তাদের জানিয়েছেন। ওই দুই যাত্রী বাস থেকে নেমে যাওয়ার পর পেছনের অংশে আগুন দেখতে পান চালক। চালকের ধারণা, যাত্রীবেশে থাকা ওই দুই ব্যক্তি বাসটিতে আগুন লাগিয়ে থাকতে পারেন।

তবে বাসটিতে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করা হয়েছে, নাকি কোনো যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক জুলহাস উদ্দিন বলেন, বাসে দুজন যাত্রী ছিলেন। তাঁরা নেমে যাওয়ার পরই আগুনের ঘটনা ঘটে। অগ্নিসংযোগ নাকি যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।