, , ,
শিরোনামঃ
তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে সিদ্ধিরগঞ্জে ওয়াজ ও দোয়া মাহফিল রূপগঞ্জে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন তারেক রহমানের ৬২তম জন্মদিনে সোনারগাঁয়ে এতিম শিক্ষার্থীদের নিয়ে দোয়া ও খাবার বিতরণ ফতুল্লায় নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় যুবলীগ নেতা জসিম দেওয়ান গ্রেপ্তার ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ-অগ্নিকাণ্ড, দুই শ্রমিকের শরীর ঝলসে গেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মিয়া চাঁনের উদ্যোগে কেক কেটে উদযাপন তারেক রহমানের জন্মদিনে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন যুবদল নেতা আবুল বাসার বাদশা বিএনপিতে ফিরতে পারেন নারায়ণগঞ্জের বহিষ্কৃত প্রভাবশালী নেতারা, নতুন রাজনৈতিক সমীকরণের আভাস সিদ্ধিরগঞ্জে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, আওয়ামী লীগের ১৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা অগ্নিকাণ্ডে দ্রুত সহায়তায় ‘১০২’ হটলাইন, সচেতনতা বাড়াতে ফায়ার সার্ভিসের উদ্যোগ

তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে সিদ্ধিরগঞ্জে ওয়াজ ও দোয়া মাহফিল

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ দেশ ও জাতির জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদ এবং মরহুমদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

শুক্রবার (২০ নভেম্বর) সিদ্ধিরগঞ্জের নাসিক ৮ নম্বর ওয়ার্ডের আন্-নূর হোসাইনিয়া আরাবিয়া মাদ্রাসার উদ্যোগে, ইমাম হোসাইনী কাফেলা ও পূর্ব এনায়েত নগর যুবসমাজের সার্বিক সহযোগিতায় মাদ্রাসার ৬ষ্ঠ বার্ষিকী উপলক্ষে এ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মো. সাইফুল ইসলাম বিপ্লবী। প্রধান বক্তা হিসেবে ওয়াজ পেশ করেন মাওলানা হাফেজ মো. আফজাল হোসেন আশিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আমিনুল হক।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু।

প্রধান অতিথির বক্তব্যে শেখ মোহাম্মদ অপু বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি দেশের সার্বিক নৈরাজ্য, সন্ত্রাস ও বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। একটি সুন্দর, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গঠনে সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় অনুষ্ঠানে অন্যান্য সম্মানিত অতিথি ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের মধ্যে ছিলেন কবির হোসেন, রাসেল মিয়া, রকি সরকার, মনির পাটোয়ারী, সম্রাট শেখ ও সাখাওয়াত হোসেন শাফিন। আরজগুজার হিসেবে দায়িত্ব পালন করেন ফজলে রাব্বি সরকার ও সাইফুল ইসলাম নাঈম। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মাওলানা মুসা আশরাফ।

পরিশেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং সকল মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।