, , ,
শিরোনামঃ
অগ্নিকাণ্ডে দ্রুত সহায়তায় ‘১০২’ হটলাইন, সচেতনতা বাড়াতে ফায়ার সার্ভিসের উদ্যোগ ফতুল্লায় বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ, পুড়ল চেয়ার-পর্দা ফতুল্লায় জুতার কারখানা ও পুরোনো কাপড়ের মার্কেটে ভয়াবহ আগুন ফতুল্লা থেকে অপহরণের পাঁচ মাস পর মেহেরপুরে স্কুলছাত্রী উদ্ধার সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেপ্তার আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে বন্দরে বিএনপির শোডাউন, নেতৃত্বে আবুল কাউসার আশা রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান, ভ্রাম্যমাণ আদালতে চারজনের কারাদণ্ড দুই মাসের আতঙ্কের অবসান, বন্দরে পুকুর থেকে সেই কুমির উদ্ধার আওয়ামী লীগ নেতাদের পক্ষে ওয়াকালতনামায় স্বাক্ষর করলে আইনজীবীদের কালো তালিকাভুক্তির হুঁশিয়ারি টিপুর গোপালগঞ্জের সরকারি অফিস, ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের হুঁশিয়ারি এমপি মান্নানের

ফতুল্লা থেকে অপহরণের পাঁচ মাস পর মেহেরপুরে স্কুলছাত্রী উদ্ধার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে অপহরণের পাঁচ মাস পর অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে মেহেরপুর থেকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মেহেরপুর সদর থানার কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উদ্ধার হওয়া ওই স্কুলছাত্রীর বয়স ১৫ বছর। সে ফতুল্লার ভোলাইল নয়াপাড়া উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় অভিযুক্ত যুবকের নাম নাঈম আল হাসান (১৮)। তিনি মেহেরপুর সদর থানার কলেজপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে।

পিবিআই সূত্রে জানা যায়, গত ৬ জুন সকাল ১০টার দিকে ফতুল্লার ভোলাইল উত্তরপাড়া এলাকা থেকে কোচিং সেন্টারে যাওয়ার পথে ওই স্কুলছাত্রী অপহরণের শিকার হয়। এ ঘটনায় তার নানি বাদী হয়ে গত ২৯ অক্টোবর নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি পিটিশন মামলা করেন। পরে আদালত মামলাটি তদন্ত করে ভুক্তভোগীকে উদ্ধারের নির্দেশ দেন পিবিআইকে।

মামলার অভিযোগে বলা হয়, ওই ছাত্রীর মা সৌদি আরবপ্রবাসী। সে ফতুল্লার ভোলাইল উত্তরপাড়া এলাকায় নানির সঙ্গে বসবাস করত। সামাজিক যোগাযোগমাধ্যম ইমোর মাধ্যমে নাঈম আল হাসান তাকে বিভিন্ন সময় অনৈতিক প্রস্তাব দিতেন। এতে রাজি না হওয়ায় তাকে অপহরণের হুমকি দেওয়া হয়।

অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন কোচিং সেন্টারে যাওয়ার পথে নাঈম অজ্ঞাতনামা সহযোগীদের নিয়ে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে ওই ছাত্রীকে অপহরণ করেন। পরে ছাত্রীর নানিকে ফোন করে পুলিশকে জানালে নাতনিকে জীবিত দেখতে পাবেন না বলে হুমকি দেওয়া হয়।

আদালতের নির্দেশে মামলাটির তদন্তভার পান পিবিআই নারায়ণগঞ্জ জেলার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁর নেতৃত্বে পিবিআইয়ের একটি দল বুধবার সন্ধ্যায় মেহেরপুর সদর থানার কলেজপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় অভিযুক্ত নাঈম আল হাসানের হেফাজত থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর বৃহস্পতিবার স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয় এবং তাকে আদালতে পাঠানো হয়। সেখানে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারা অনুযায়ী তার জবানবন্দি গ্রহণ করা হয়েছে।

পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ জানান, এ ঘটনায় জড়িত অজ্ঞাতনামা অন্য অভিযুক্তদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।