, , ,
শিরোনামঃ
অগ্নিকাণ্ডে দ্রুত সহায়তায় ‘১০২’ হটলাইন, সচেতনতা বাড়াতে ফায়ার সার্ভিসের উদ্যোগ ফতুল্লায় বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ, পুড়ল চেয়ার-পর্দা ফতুল্লায় জুতার কারখানা ও পুরোনো কাপড়ের মার্কেটে ভয়াবহ আগুন ফতুল্লা থেকে অপহরণের পাঁচ মাস পর মেহেরপুরে স্কুলছাত্রী উদ্ধার সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেপ্তার আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে বন্দরে বিএনপির শোডাউন, নেতৃত্বে আবুল কাউসার আশা রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান, ভ্রাম্যমাণ আদালতে চারজনের কারাদণ্ড দুই মাসের আতঙ্কের অবসান, বন্দরে পুকুর থেকে সেই কুমির উদ্ধার আওয়ামী লীগ নেতাদের পক্ষে ওয়াকালতনামায় স্বাক্ষর করলে আইনজীবীদের কালো তালিকাভুক্তির হুঁশিয়ারি টিপুর গোপালগঞ্জের সরকারি অফিস, ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের হুঁশিয়ারি এমপি মান্নানের

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেপ্তার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী ও ডাকাতির প্রস্তুতি মামলাসহ বিভিন্ন অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সন্ত্রাসবিরোধী মামলার পাঁচ আসামি, ডাকাতির প্রস্তুতি মামলার তিন আসামি এবং সামারি ট্রায়ালে অভিযুক্ত দুজন রয়েছেন।

সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নুর হোসেন (২৭), মো. মকবুল হোসেন (৫৬), মো. মোশারফ হোসেন (৫৪), মো. নয়ন (২৮) ও আনামত উল্লাহ (৩৪)।

ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেপ্তার হয়েছেন আবুল কালাম (২৮), মো. জাহিদ (২৪) ও মো. কবির (২৯)। এ ছাড়া সামারি ট্রায়ালে অভিযুক্ত তামিম (২০) ও রাসেল মিয়াকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন মামলার আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নুর হোসেন সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া রেললাইন, মকবুল হোসেন বাগমারা, মোশারফ হোসেন পাইনাদী, নয়ন হিরাঝিল এবং আনামত উল্লাহ এসও রোড এলাকার বাসিন্দা।

অন্যদিকে ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেপ্তার আবুল কালাম শিমরাইল, জাহিদ মিজমিজি তেরা মার্কেট এবং কবির মিজমিজি সিআইখোলা এলাকার বাসিন্দা। সামারি ট্রায়ালে অভিযুক্ত তামিম হিরাঝিল এবং রাসেল মিয়া পাঠানটুলী এলাকার বাসিন্দা।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ১০ জনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ সব ধরনের অপরাধ দমনে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।