প্রায় পাঁচ মাস পর ইতালি থেকে দেশে ফিরেছেন সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল। তাঁর দেশে প্রত্যাবর্তন উপলক্ষে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে ইতালি থেকে দেশে ফিরে সিদ্ধিরগঞ্জের সাইলো এলাকায় নিজ এলাকায় পৌঁছালে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় বাসিন্দা ও বিএনপির নেতাকর্মীরা। এ সময় তাঁকে স্বাগত জানাতে উপস্থিত নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যক্তিগত কাজে প্রায় পাঁচ মাস আগে ইতালি সফরে যান ইমাম হোসেন বাদল। সফর শেষে বুধবার দেশে ফিরে নিজ এলাকায় পৌঁছালে তাঁকে একনজর দেখতে এবং শুভেচ্ছা জানাতে স্থানীয় বিএনপি নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী জড়ো হন।
এ সময় ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন তিনি। সংবর্ধনার জবাবে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে তাঁদের আন্তরিকতা, ভালোবাসা ও সম্মানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইমাম হোসেন বাদল।
Leave a Reply