, , ,
শিরোনামঃ
ফতুল্লায় নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় যুবলীগ নেতা জসিম দেওয়ান গ্রেপ্তার ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ-অগ্নিকাণ্ড, দুই শ্রমিকের শরীর ঝলসে গেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মিয়া চাঁনের উদ্যোগে কেক কেটে উদযাপন তারেক রহমানের জন্মদিনে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন যুবদল নেতা আবুল বাসার বাদশা বিএনপিতে ফিরতে পারেন নারায়ণগঞ্জের বহিষ্কৃত প্রভাবশালী নেতারা, নতুন রাজনৈতিক সমীকরণের আভাস সিদ্ধিরগঞ্জে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, আওয়ামী লীগের ১৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা অগ্নিকাণ্ডে দ্রুত সহায়তায় ‘১০২’ হটলাইন, সচেতনতা বাড়াতে ফায়ার সার্ভিসের উদ্যোগ ফতুল্লায় বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ, পুড়ল চেয়ার-পর্দা ফতুল্লায় জুতার কারখানা ও পুরোনো কাপড়ের মার্কেটে ভয়াবহ আগুন ফতুল্লা থেকে অপহরণের পাঁচ মাস পর মেহেরপুরে স্কুলছাত্রী উদ্ধার

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ-অগ্নিকাণ্ড, দুই শ্রমিকের শরীর ঝলসে গেছে

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর এলাকায় রতন ডাইং কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) ভোররাত ২টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিক পাশা (৪০) ও রঞ্জিতকে (৪৫) আশঙ্কাজনক অবস্থায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের শরীরের যথাক্রমে ৮৭ ও ৫২ শতাংশ পুড়ে গেছে।

স্থানীয় বাসিন্দাদের বরাতে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, রাত ২টার দিকে কারখানায় বিকট শব্দ শুনতে পান আশপাশের লোকজন। শব্দ শুনে তারা ঘটনাস্থলে গিয়ে কারখানার ভেতরে ধোঁয়া দেখতে পান। পরে সেখানে দগ্ধ অবস্থায় দুই শ্রমিককে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কারখানার মালিক আব্দুল বাসেত রতনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ফতুল্লা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক আবু রায়হান নূর।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধ দুই শ্রমিককে জরুরি বিভাগে আনার পর তাদের শরীরের ৮৭ শতাংশ ও ৫২ শতাংশ পুড়ে যাওয়ার বিষয়টি শনাক্ত করা হয়। দুজনেরই শ্বাসনালিতে (ইনহেলেশন) আঘাত রয়েছে। তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার চেষ্টা চলছে।

এদিকে, খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থল পরিদর্শনে গেছে। সংস্থাটির উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন বলেন, ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।