বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করেন পিরোজপুর ইউনিয়ন বিএনপির নেতা মাসুম রানা।
অনুষ্ঠানে পিরোজপুর ইউনিয়ন বিএনপি নেতা মাসুম রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. সেলিম হোসেন দিপু, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক আব্দুল জলিল, উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, উপজেলা যুবদল নেতা রাকিব হাসান এবং পিরোজপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সোরহাব হোসেন ও ছামাদ মেম্বার।
এ সময় আরও উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন বিএনপি নেতা রিপন ভূঁইয়া, নাছির, সানাউল্লাহ, ইকবাল, কালাম, মোকলেছ, ফারুক, জামান, হালিম, মামুন ও আলী হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আয়োজকরা জানান, মানবিক ও কল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে এতিম শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নেক হায়াত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।
কর্মসূচির আয়োজক মাসুম রানা বলেন, এতিম শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
Leave a Reply