, , ,
শিরোনামঃ
মদনপুরে বিএনপির অবস্থান কর্মসূচির প্রথম সারিতে ওসমান ঘনিষ্ঠ আমান, তৃণমূলে ক্ষোভ বন্দরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ৬ মাসের শিশুর সোনারগাঁয়ে নাশকতার অভিযোগে পৃথক দুটি মামলা,আসামী দুই শতাধিক নারায়ণগঞ্জে টিআরসি নিয়োগের মাঠপর্যায়ের পরীক্ষা সম্পন্ন, লিখিত পরীক্ষায় অংশ নেবেন ১৭৬ প্রার্থী ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ,গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ নারায়ণগঞ্জে দাবার নতুন ঠিকানা, নিজস্ব ভেন্যু গড়ল নাহার চেস একাডেমি চাঁদমারীতে দুই লেগুনায় আগুন: কাউছার পলাশসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও দেশের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাজিবের তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে সিদ্ধিরগঞ্জে ওয়াজ ও দোয়া মাহফিল

মদনপুরে বিএনপির অবস্থান কর্মসূচির প্রথম সারিতে ওসমান ঘনিষ্ঠ আমান, তৃণমূলে ক্ষোভ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কথিত লকডাউন ও সম্ভাব্য নাশকতা প্রতিহত করতে বৃষ্টি উপেক্ষা করে নারায়ণগঞ্জের বন্দরের মদনপুরে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তবে আওয়ামী লীগবিরোধী এই কর্মসূচির প্রথম সারিতে শামীম ওসমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত আমান উল্লাহ আমানের উপস্থিতি ঘিরে স্থানীয় বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর সকালে সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং লকডাউনবিরোধী অবস্থান জানাতে মদনপুর এলাকায় কর্মসূচিতে অংশ নেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা, বন্দর থানা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় দলীয় নেতাকর্মীদের সঙ্গে কর্মসূচির প্রথম সারিতে আমান উল্লাহ আমানকেও বসে থাকতে দেখা যায়। তাঁর এই উপস্থিতি নিয়েই স্থানীয় রাজনৈতিক মহলে শুরু হয় আলোচনা।

স্থানীয় সূত্রের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, মদনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ সালাম এবং স্থানীয় যুবলীগ নেতা ওয়াহিদুজ্জামান ওহিদের প্রভাব বলয়ের সঙ্গে ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে এলাকার ইটভাটাগুলো নিয়ন্ত্রণ করতেন আমান উল্লাহ আমান। তিনি এম এ সালামের বোনজামাই এবং ওয়াহিদুজ্জামান ওহিদের আপন ফুপা বলেও স্থানীয়ভাবে পরিচিত।

স্থানীয়দের একাংশের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের পতন ও রাজনৈতিক পটপরিবর্তনের পরও মদনপুরে আমান উল্লাহ আমানের প্রভাব কমেনি; বরং তা আরও বেড়েছে। আসন্ন মদনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবেও তাঁর নাম আলোচনায় রয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নিজের অবস্থান ধরে রাখতে বিএনপির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন বলেও অভিযোগ করেছেন স্থানীয় কয়েকজন।

এদিকে, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকার প্রেক্ষাপটে দলটির বিভিন্ন কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা ও সংঘাতের খবর পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতিতে মদনপুরে বিএনপির অবস্থান কর্মসূচিতে শামীম ওসমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ব্যক্তির সামনের সারিতে উপস্থিতি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।

তৃণমূল নেতাকর্মীদের একাংশের প্রশ্ন, আওয়ামী লীগ আমলে যাঁদের বিরুদ্ধে প্রভাব বিস্তার ও বিভিন্ন সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে, রাজনৈতিক পটপরিবর্তনের পর তাঁদের বিএনপির কর্মসূচিতে সামনের সারিতে জায়গা পাওয়ার পেছনে কারা ভূমিকা রাখছেন? তাঁদের মতে, দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় থাকা ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করে বিতর্কিত ব্যক্তিদের এমন অবস্থানে দেখা গেলে তৃণমূলের মধ্যে অসন্তোষ আরও বাড়তে পারে।

তবে আমান উল্লাহ আমানের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া গেলে তা-ও প্রকাশ করা হবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।