, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ যুবদলে সাংগঠনিক পুনর্গঠনের নতুন প্রত্যাশা, কেন্দ্রীয় উদ্যোগকে স্বাগত জানালেন অপু ফতুল্লায় নাশকতার অভিযোগে যুবলীগের রাজনীতিতে সম্পৃক্ত ৪ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দুই মামলা, আসামি ২৫৭ সিদ্ধিরগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে ইজিবাইক গ্যারেজে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৯২ ব্যাটারি ফতুল্লায় বিএনপি কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৬৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪ সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন, নাশকতা নাকি যান্ত্রিক ত্রুটি-তদন্তে পুলিশ আড়াইহাজারে স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানালেন সেলিম হোসেন দিপু মদনপুরে বিএনপির অবস্থান কর্মসূচির প্রথম সারিতে ওসমান ঘনিষ্ঠ আমান, তৃণমূলে ক্ষোভ বন্দরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ৬ মাসের শিশুর

ফতুল্লায় বিএনপি কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৬৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লায় কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৬৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) রাতে কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফারুক মাতবর বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলাটি দায়ের করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাকিব (২৫), মো. নিশাদ (২৩), রাফি (১৯) ও আরিফ (২৬)। শনিবার রাতে ফতুল্লার লালপুর পৌষাপুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

মামলার এজাহারে নাম উল্লেখ করা অন্য আসামিদের মধ্যে রয়েছেন মিঠু ওরফে ডাকাত মিঠু, ডালিম ওরফে ডিস ডালিম, সজল ইবেন ইবু, সজীব, আলতাফ সরদার, মেহেদী, আব্দুর রাজ্জাক, লিপু, সলীম মিয়া, সাদ্দাম হোসেন, রাকিব, জাহাঙ্গীর, মীর মো. সোহেল, বাচ্চু, রাজীব, রাতুল, শিমূল, সাব্বীর মিয়া, সাইফুল ইসলাম বাবু, রফিকুল ইসলাম, রুবেল, নাছির, ইমরান হোসেন জিসান, আবুল কাশেম বাদশা, বরিশাইল্লা শহিদ, শাহাদাত, আব্দুর রহিম, হাজী মাসুম, আবুল কাশেম, আবুল হোসেন, আবুল কালাম, তৌহিদ, তানভীর, ফাহাদ, আমির হোসেন, সামিউল, রায়ান, তাপস চক্রবর্তী, সেলিম, শরীফ, শামীম, আবু সাঈদ, অপু মিয়া, আতিক, হাছান, কবির হোসেন, সোহেল, জাবেদ, মহিউদ্দিন, শফিক, মিলন, রতন হোসেন, সানি, মাহাবুব হোসেন মানিক, জামান, সাইফুল ইসলাম, কামরুল হুদা বাবু, আলিফ প্রধান, লুঙ্গি মাহাবুব, সিয়াম, মূসা, নাজমুল হোসাইন সবুজ, নজরুল ইসলাম, কাজী সাগর, ফাহাত হোসেন ফারু ও সাইফুল হোসেন। এজাহারে তাঁদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং এসব সংগঠনের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে বাদী ফারুক মাতবর কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ফতুল্লার শিয়াচর লালখা এলাকায় অবস্থিত ওয়ার্ড বিএনপির কার্যালয়ে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছিলেন। রাত পৌনে ১২টার দিকে এজাহারভুক্ত আসামিসহ অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জন দেশীয় অস্ত্র, ককটেল ও পেট্রোল বোমা নিয়ে কার্যালয়ে হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে বলা হয়, হামলার সময় বাদীসহ কার্যালয়ে উপস্থিত নেতাকর্মীরা নিরাপদ স্থানে সরে যান। পরে হামলাকারীরা কার্যালয়ের ভেতরে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেন। এ সময় কার্যালয়ের চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়। একপর্যায়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলাকারীরা ঘটনাস্থল থেকে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় শনিবার রাতে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাদী হয়ে মামলা করেছেন। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করে রোববার (২২ নভেম্বর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।