, , ,
শিরোনামঃ
ফতুল্লা বাজারে মিষ্টিতে ক্ষতিকর রং ও হাইড্রোস, ৩ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা ফতুল্লায় বাস ও ঝুটবোঝাই ট্রাকে আগুন, পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ সোনারগাঁয়ে মৎস্যজীবী দলের নেতার বাড়িতে হামলা, ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ সোনারগাঁয়ে ট্রাকের ওপর উল্টে পড়ল কাভার্ডভ্যান, চালক নিহত ফতুল্লায় গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে ২৮ লাখ টাকা আত্মসাৎ, বাবা-মেয়ের দুই দিনের রিমান্ড বন্দরে এজাজ মেম্বার ও ছাত্রলীগ নেতা সিনহাসহ গ্রেপ্তার ১৮ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান, পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি ইউটিউব-চ্যাটজিপিটি থেকে কৌশল শিখে ইয়াবা কারখানা! মেশিন কেনা নারায়ণগঞ্জ থেকে, চট্টগ্রামে তরুণ গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে ফ্ল্যাট দেখানোর নামে ডেভেলপার পরিচালককে জিম্মি, ৩ লাখ টাকা লুটের অভিযোগে দুই নারীসহ গ্রেপ্তার ৩

ফতুল্লা বাজারে মিষ্টিতে ক্ষতিকর রং ও হাইড্রোস, ৩ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা বাজারে খাদ্যদ্রব্যে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কৃত্রিম রং ও রাসায়নিক পদার্থ হাইড্রোস ব্যবহারের প্রমাণ পাওয়ায় তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

নারায়ণগঞ্জ সদর উপজেলাকে নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্যব্যবস্থার আওতায় আনা এবং তিনটি মডেল বাজারে উন্নীত করার লক্ষ্যে খাদ্যপণ্যের গুণগত মান যাচাইয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ পরীক্ষণ ভ্যানের মাধ্যমে ফতুল্লা বাজারের বিভিন্ন খাদ্যপণ্যের নমুনা পরীক্ষা করা হয়।

পরীক্ষায় খাদ্যদ্রব্যে ক্ষতিকর কৃত্রিম রং ও রাসায়নিক পদার্থ হাইড্রোস ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ফতুল্লা বাজারের আদি গন্ধেশ্বরী মিষ্টান্ন ভান্ডার, শ্রী গন্ধেশ্বরী মিষ্টান্ন ভান্ডার এবং একটি মুদি দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মোট ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনা ও জরিমানা করেন নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা সুরাইয়া সাইদুন নাহার।

অভিযান সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ ও বিপণনের প্রতিটি পর্যায়ে প্রচলিত আইন এবং স্বাস্থ্যসম্মত মানদণ্ড অনুসরণের জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।