, , ,
শিরোনামঃ
সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান, পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি ইউটিউব-চ্যাটজিপিটি থেকে কৌশল শিখে ইয়াবা কারখানা! মেশিন কেনা নারায়ণগঞ্জ থেকে, চট্টগ্রামে তরুণ গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে ফ্ল্যাট দেখানোর নামে ডেভেলপার পরিচালককে জিম্মি, ৩ লাখ টাকা লুটের অভিযোগে দুই নারীসহ গ্রেপ্তার ৩ বেতন বাড়লেই বাড়িভাড়া বাড়ালে বাড়িওয়ালাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: কঠোর হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর নারায়ণগঞ্জ যুবদলে সাংগঠনিক পুনর্গঠনের নতুন প্রত্যাশা, কেন্দ্রীয় উদ্যোগকে স্বাগত জানালেন অপু ফতুল্লায় নাশকতার অভিযোগে যুবলীগের রাজনীতিতে সম্পৃক্ত ৪ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দুই মামলা, আসামি ২৫৭ সিদ্ধিরগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে ইজিবাইক গ্যারেজে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৯২ ব্যাটারি ফতুল্লায় বিএনপি কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৬৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪ সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন, নাশকতা নাকি যান্ত্রিক ত্রুটি-তদন্তে পুলিশ

সিদ্ধিরগঞ্জে ফ্ল্যাট দেখানোর নামে ডেভেলপার পরিচালককে জিম্মি, ৩ লাখ টাকা লুটের অভিযোগে দুই নারীসহ গ্রেপ্তার ৩

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফ্ল্যাট কেনার প্রলোভন দেখিয়ে এক ডেভেলপার কোম্পানির পরিচালককে বাসায় ডেকে জিম্মি করে মারধর, ব্ল্যাকমেইল ও প্রাণনাশের ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় দুই নারীসহ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আরিফ হোসেন (৩৮), মারুফা আক্তার (২৪) এবং তানজিলা আক্তার ওরফে তানিয়া ওরফে রিয়া মনি (২০)। ভুক্তভোগী এ.টি.এম. গাউসুল ওয়াজেদ (৫২) স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেডের পরিচালক।

ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর ‘স্বপ্নের পৃথিবী’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট এবং ‘একটা ডালে দুইটা ফুল’ নামের একটি ইমো আইডি থেকে নাদিরা পরিচয়ে এক নারী তাঁর সঙ্গে যোগাযোগ করেন। ফ্ল্যাট কেনার আগ্রহ প্রকাশ করে ওই নারী বিভিন্ন সময়ে তাঁর সঙ্গে কথা বলেন। একপর্যায়ে সরাসরি দেখা করে ফ্ল্যাট কেনার বিষয়ে আলোচনার প্রস্তাব দেন।

এরই ধারাবাহিকতায় গত ২১ নভেম্বর সকালে সিদ্ধিরগঞ্জের মাদানিনগর মাদরাসার বিপরীতে তাঁকে ডেকে নেওয়া হয়। সকাল সাড়ে ৮টার দিকে সেখানে পৌঁছালে ওই নারী তাঁকে রিকশায় করে ভূমিপল্লী আবাসিক এলাকার একটি বাসায় নিয়ে যান। বাসাটিতে আগে থেকেই আরেক নারী অবস্থান করছিলেন।

অভিযোগ অনুযায়ী, ফ্ল্যাট কেনার বিষয়ে আলোচনার একপর্যায়ে ওই দুই নারী তাঁকে অনৈতিক প্রস্তাব দেন। এতে রাজি না হলে তাঁকে ব্ল্যাকমেইলের চেষ্টা করা হয়। পরে ৬ থেকে ৭ জন পুরুষ ওই কক্ষে প্রবেশ করে তাঁকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে জিম্মি করেন। এ সময় তাঁর মুক্তির বিনিময়ে ১০ লাখ টাকা দাবি করা হয়।

একপর্যায়ে চক্রের সদস্যরা ভুক্তভোগীর মোবাইল ফোন ব্যবহার করে তাঁর স্ত্রীকে কল দেন এবং ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় শুরু করেন। অভিযোগে বলা হয়েছে, তাঁর নগদ ও বিকাশ অ্যাকাউন্ট থেকে বিভিন্ন নম্বরে টাকা পাঠানো এবং ক্যাশ আউটের মাধ্যমে ১ লাখ ৩০ হাজার টাকা নেওয়া হয়। এ ছাড়া ডাচ্-বাংলা ব্যাংকের ডেবিট কার্ড থেকে ৪২ হাজার, যমুনা ব্যাংকের ভিসা কার্ড থেকে ১১ হাজার এবং মানিব্যাগে থাকা নগদ ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়। সব মিলিয়ে তাঁর কাছ থেকে ৩ লাখ ৩ হাজার টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

অভিযোগে আরও বলা হয়, গত ২১ নভেম্বর সকাল ৮টা ৪৫ মিনিট থেকে বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত তাঁকে আটকে রাখা হয়। পরে ছেড়ে দেওয়ার সময় বিষয়টি কাউকে জানালে কিংবা আইনের আশ্রয় নিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

মুক্তি পাওয়ার পর ঢাকায় ফিরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন গাউসুল ওয়াজেদ। পরে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে এক বন্ধুকে সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের কাছে অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে গত ২১ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে ভুক্তভোগীকে সঙ্গে নিয়ে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার বিএম টাওয়ারের দ্বিতীয় তলার ২০১ নম্বর ফ্ল্যাটে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় পালানোর চেষ্টা করলে আরিফ হোসেনকে আটক করা হয়। পরে তাঁর ভাড়া বাসা থেকে মারুফা আক্তার ও তানজিলা আক্তারকে আটক করা হয়।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, এই চক্রে আরও কয়েকজন সদস্য রয়েছেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তিকে ফ্ল্যাট কেনার প্রলোভন দেখিয়ে নির্দিষ্ট বাসায় ডেকে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে চক্রটির বিরুদ্ধে।

এ ঘটনায় নাদিরা ও ইমরান ছদ্মনামে পরিচিত দুজনসহ অজ্ঞাতপরিচয় আরও ৫ থেকে ৬ জনকে অভিযুক্ত করা হয়েছে। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত টাকা উদ্ধারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।