, , ,
শিরোনামঃ
কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ ফায়ার সার্ভিসের সদস্য বন্দর উপজেলা প্রশাসনের উদ্যােগে জুলাই শহীদ দিবস পালন জুলাই বিপ্লবের শুরুটা হয়েছিল এই নারায়ণগঞ্জ থেকেই: এমপি মান্নান নারায়ণগঞ্জে শব্দদূষণ নিয়ন্ত্রণে ৩ যানবাহনকে জরিমানা ; হর্ণ জব্দ আড়াইহাজারে মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার  জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ রংপুরকে উন্নয়নের আলোয় আনতে কাজ করছে সরকার: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী জুলাই শহিদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আদর্শ স্কুলে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত নারায়ণগঞ্জে শ্রদ্ধা ও নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস সদর উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে হুইলচেয়ার পেয়ে নতুন করে স্বপ্ন দেখছেন জয়া আক্তার বিথী

নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সৃষ্ট ঘটনায় উপয় পক্ষের মামলা প্রত্যাহার

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সদস্যদের সাথে গত ২৯ অক্টোবর স্থানীয় একদল ফটোসাংবাদিকদের সঙ্গে অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়। প্রেস ক্লাবের সদস্যদের সঙ্গে আগতদের হাতাহাতির মত ঘটনা ঘটে। এ নিয়ে দু’পক্ষেই মামলা দায়ের করে।
পরবর্তীতে উভয় পক্ষের মধ্যে সামাজিক সমঝোতার মাধ্যমে আপোষ মীমাংসা হয়। একইসঙ্গে উভয় পক্ষ মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।
গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জ বার এসোসিয়েশনের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সভাপতি এডভোকেট সাখাওয়াত হোসেনের চেম্বারে দুই পক্ষের মধ্যে ভুল বুঝাবুঝির অবসান ঘটানোর লক্ষ্যে আপোষ মীমাংসার একটি আপোষনামা ও মামলা প্রত্যাহারে উভয় পক্ষ স্বাক্ষর করে।
এরমধ্যে দিয়ে উভয়পক্ষ আগামী দিনগুলোতে কেউ কারো বিরুদ্ধে কোনো প্রকার অশালীন বক্তব্য দেয়া থেকে বিরত থাকবে। উভয় পক্ষ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অপ্রীতিকর ঘটনার সমাপ্তি টানেন।
এ সময় মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ. এম আনোয়ার প্রধান, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, সাবেক সাধারণ সম্পাদক ও কার্যকরী সদস্য আবু সাউদ মাসুদ, সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল,কার্যকরী সদস্য একেএম মাহফুজুর রহমান, ক্লাবের ম্যানেজার মো: মাসুম বিল্লাহ, মাসুদ রানা রনি, রাশেদুল ইসলাম, মো: জাহাঙ্গীর, মো: কাইয়ুম, মো: রফিকুল্লাহ রিপন, মো: শহীদ, আলী হোসেন টিটু দেওয়ান, মো: মশিউর, মো: জাহিদ হোসেন, মেহেদী হাসান, লিমন দেওয়ান, ইমরান আহমেদ, নাজমুল ও কমল প্রমুখ উপস্থিত থেকে আপোষনামা স্বাক্ষর করেন।
খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।