, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ যুবদলে সাংগঠনিক পুনর্গঠনের নতুন প্রত্যাশা, কেন্দ্রীয় উদ্যোগকে স্বাগত জানালেন অপু ফতুল্লায় নাশকতার অভিযোগে যুবলীগের রাজনীতিতে সম্পৃক্ত ৪ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দুই মামলা, আসামি ২৫৭ সিদ্ধিরগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে ইজিবাইক গ্যারেজে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৯২ ব্যাটারি ফতুল্লায় বিএনপি কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৬৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪ সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন, নাশকতা নাকি যান্ত্রিক ত্রুটি-তদন্তে পুলিশ আড়াইহাজারে স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানালেন সেলিম হোসেন দিপু মদনপুরে বিএনপির অবস্থান কর্মসূচির প্রথম সারিতে ওসমান ঘনিষ্ঠ আমান, তৃণমূলে ক্ষোভ বন্দরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ৬ মাসের শিশুর

আড়াইহাজারে স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সন্তানদের সামনে স্ত্রী সালেহা বেগমকে গলা কেটে হত্যার দায়ে স্বামী মোবারক হোসেনকে (৩২) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক নাহিদ নিয়াজী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি মোবারক হোসেন আদালতে উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত মোবারক হোসেন নরসিংদীর মাধবদী এলাকার বাসিন্দা। প্রায় ১৫ বছর আগে তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কলাগাছিয়া উত্তরপাড়া এলাকার হাসেম আলীর মেয়ে সালেহা বেগমকে বিয়ে করেন। বিয়ের পর থেকে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতেই বসবাস করতেন তিনি। তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৯ সালের ৯ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ১টার দিকে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন সালেহা বেগম। এ সময় মোবারক ঘরে প্রবেশ করে ধারালো ছুরি দিয়ে তাঁর গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই সালেহার মৃত্যু হয়। এ সময় সন্তানদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে মৃত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

জানা যায়, সালেহা বেগম জীবিকার প্রয়োজনে সৌদি আরবে থাকতেন। হত্যাকাণ্ডের প্রায় দুই মাস আগে তিনি দেশে ফিরেছিলেন।

এ ঘটনায় নিহতের বাবা হাসেম আলী বাদী হয়ে আড়াইহাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২০ সালের ১ এপ্রিল মোবারক হোসেনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন। এর মধ্য দিয়ে স্ত্রী হত্যার ঘটনায় দায়ের করা মামলাটির বিচারিক কার্যক্রমের নিষ্পত্তি হলো প্রায় সাত বছর পর।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।