, , ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বজনদের অভিযোগ নির্যাতনের মুখে আত্মহত্যা বন্দরে র‍্যাবের অভিযানে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারি আটক পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়তে নিজ কার্যালয় থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান : ডিসি রায়হান কবির আমরা নারায়ণগঞ্জে এআই ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিব যাতে অপরাধীদের শনাক্ত করা যায়: এমপি দিপু অপ-সাংবাদিকতা অভিযোগে সুলতান আটক; মুচলেকায় মুক্ত সিদ্ধিরগঞ্জে জাসাসের ৭ নং ওয়ার্ডে নতুন কমিটি ঘোষণা  বন্দরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাতের অভিযোগ  সিদ্ধিরগঞ্জে একাধিক মাদক মামলার আসামি জসিম গ্রেপ্তার  বিএনপি নেতা শামসুদ্দিনের নির্দেশে বৃদ্ধকে পিটিয়ে হত্যা; ভাতিজাসহ ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা শব্দদূষণের বিরুদ্ধে অভিযান  চালিয়েছে পরিবেশ অধিদপ্তর; জরিমানা

আড়াইহাজারে পৃথক অভিযানে মাদক সেবনের দায়ে ৩ জনকে কারাদণ্ড 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ  

আড়াইহাজারে পৃথক অভিযানে মাদক সেবনের দায়ে তিনজনকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার কায়েমপুর ও দাইরাদী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেওয়া হয়।

আড়াইহাজার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কায়েমপুর এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওসমান গনি (৩৩) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া দাইরাদী এলাকায় পৃথক অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আকতার (২৯) ও ইরফান (২৪) নামে দুই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়। তাদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন বলেন, মাদকের অপব্যবহার ও বিস্তার রোধে ভ্রাম্যমাণ আদালত নিয়নিত পরিচালনা করবে।

 

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।