, , ,
শিরোনামঃ
কেউ চান মাথা গোঁজার ঠাঁই, কেউ চিকিৎসার টাকা—গণশুনানিতে পাশে দাঁড়ালেন মানবিক ডিসি জাহিদ যশোর আবাসিক হোটেলে অভিযান, দুই নারীসহ ১০ জন আটক চাকুরিচ্যুতি থেকে কারাবরণ, তবুও মচকাননি ডা. মজিবুর রহমান যথাযোগ্য মর্যাদায় নারায়ণগঞ্জে আর্ন্তজাতিক যুব দিবস পালিত কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল তিন তরুণী সিদ্ধিরগঞ্জে হিযবুত তাওহীদের কার্যক্রম বন্ধের দাবিতে ইমাম-ওলামা ঐক্য পরিষদের সেমিনার শব্দদূষণবিরোধী অভিযান চালিয়ে তিনটি যানবাহনকে জরিমানা  নারায়ণগঞ্জে বেশিরভাগ এলাকায় তীব্র গ্যাস সংকট, ভোগান্তি  আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক সহ মাদক-কিশোর গ্যাং নির্মূলে সফলতায় সর্ব মহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান মুন্সী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ ঘুষমুক্ত ভূমি সেবায় নজির স্থাপনে সর্বমহলে প্রশংসিত ডিসি মো: রায়হান কবির

সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে “নিউজ ২৪ নারায়ণগঞ্জ ডটকম” এর প্রককাশক মিঠুন মিয়া’র শোক

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

শোক বার্তা:-

নারায়ণগঞ্জের অনলাইন নিউজ পোর্টাল ‘নিউজ নারায়ণগঞ্জ ডটকম’-এর নির্বাহী সম্পাদক তানভীর হোসেনের মাতৃবিয়োগে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অনলাইন নিউজ পোর্টাল “নিউজ ২৪ নারায়ণগঞ্জ ডটকম” এর প্রকাশক মোঃ মিঠুন মিয়া।

বুধবার (১৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক বার্তায় মোঃ মিঠুন মিয়া বলেন, “মা নাই গৃহে যার, সংসার অরণ্য তার”মৃত্যু মানব জীবনের এক পরম ও চিরন্তন সত্য। জাগতিক সবকিছুর শেষ পরিণতি মৃত্যু। এটি এমন এক অমোঘ বিধান, যা থেকে কারো পালানোর কোনো উপায় নেই।আর আমাদের এই চিরন্তন সত্যকে মেনেই চলতে হবে।মাতৃবিয়োগের এই অপূরনীয় ক্ষতি ও গভীর বেদনা সহ্য করার শক্তি আল্লাহ্ তা’আলা পরিবারটিকে দিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন উনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার ধৈর্য দান করেন।

উল্লেখ্য, গত রাত আনুমানিক দেড়টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক তানভীর হোসেনের মমতাময়ী মা’ শেষ নিশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তাঁর মৃত্যুতে নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দও গভীর শোক প্রকাশ করেছেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।