, , ,
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতা বজায় রাখতে শ্রমিক আন্দোলনে সতর্ক থাকার আহ্বান নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো: মিয়া চাঁনের রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ দুই বলয়ের রাজনীতিতে দুই দিকেই বিথী! আইনজীবী ফোরামে প্রশ্ন—বিথী তুমি কার? রাসেল হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু, শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র সিদ্ধিরগঞ্জে ৩৩ লাখ টাকার চোরাই জেট ফুয়েলসহ ট্যাংকার জব্দ, আওয়ামী লীগ নেতা ইয়ারসহ মূল অভিযুক্তরা অধরা বিস্কুটের প্যাকেটে ৪.২ কেজি গাঁজা, সোনারগাঁয়ে নারী মাদক কারবারি গ্রেপ্তার ৩০ হাজার টাকা মজুরির দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিকদের সাড়ে ৫ ঘণ্টার অবরোধ, ভোগান্তিতে নগরবাসী গোদনাইলে হলি উইলস স্কুলে ব্যতিক্রমী চকলেট উৎসব, এক মুষ্টিতে সর্বোচ্চ ৪২টি! শ্রমিক আন্দোলনে হামলা-ভাঙচুরকারীদের শনাক্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা চলছে: এমপি আজাদ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, লিংক রোডে তীব্র যানজট

শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কার অর্জন করলেন মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়া

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

ষ্টাফ রির্পোটারঃ দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কার লাভ করেছে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যন এম এ মান্নান ভূঁইয়া। নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের হল রুমে অনুষ্ঠিত উপ-পরিচালক ই,আ,ম মাসুদ মজুমদারের সভাপতিত্বে জাতীয় যুব দিবসে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাকিব আল রাব্বি।

শ্রেষ্ঠ সংগঠক ও সফল আত্মর্র্কমীদের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন নারায়ণগঞ্জ যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো অর্ডিনেটর প্রজিৎ কুমার ধর, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক ডাঃ নাছির আহমেদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ খোরশেদ আলম ও জাগো ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর সাবরিনা মমতাজ।

অনুষ্ঠানে শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কার লাভ করে অনুভুতি প্রকাশে মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যন এম এ মান্নান ভূঁইয়া বলেন, দেশ ও জাতি গঠনে স্বেচ্ছাসেবীদের ভুমিকা অপরিসীম। সামাজিক কাজে বাধা বিপত্তি এবং অপপ্রচার থাকবেই। মানবিক যোদ্ধারা কখনো থেমে থাকেনা। তারা সব সময় মানুষের কল্যাণ ও উন্নয়নে কাজ করে যায়। পরিশেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।