সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
র‌্যাবে’র ‘ব্লক রেইড’ দুর্ধর্ষ জাহিদের আস্তানায়, দেশীয় অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার  সিদ্ধিরগঞ্জের দু’টি হত্যামামলায় আইভীর জামিন বহাল, কারামুক্তিতে কোন বাঁধা নেই আর সোনারগাঁয়ে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার ; পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মাদকের বিরুদ্ধে জিমখানা এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান সিদ্ধিরগঞ্জে র‍্যাব-১১’র অভিযানে ১০ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার  নারায়ণগঞ্জে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬ ফতুল্লার কাশিপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ; দুইজন আটক  ফতুল্লায় পুলিশের অভিযানে দেড় কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার  ফতুল্লায় ছোট ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেফতার  রূপগঞ্জে ছিনতাই,চাঁদাবাজি ও মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সমাজেও এগিয়ে আসার আহবান ওসির

শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কার অর্জন করলেন মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়া

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

ষ্টাফ রির্পোটারঃ দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কার লাভ করেছে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যন এম এ মান্নান ভূঁইয়া। নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের হল রুমে অনুষ্ঠিত উপ-পরিচালক ই,আ,ম মাসুদ মজুমদারের সভাপতিত্বে জাতীয় যুব দিবসে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাকিব আল রাব্বি।

শ্রেষ্ঠ সংগঠক ও সফল আত্মর্র্কমীদের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন নারায়ণগঞ্জ যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো অর্ডিনেটর প্রজিৎ কুমার ধর, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক ডাঃ নাছির আহমেদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ খোরশেদ আলম ও জাগো ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর সাবরিনা মমতাজ।

অনুষ্ঠানে শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কার লাভ করে অনুভুতি প্রকাশে মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যন এম এ মান্নান ভূঁইয়া বলেন, দেশ ও জাতি গঠনে স্বেচ্ছাসেবীদের ভুমিকা অপরিসীম। সামাজিক কাজে বাধা বিপত্তি এবং অপপ্রচার থাকবেই। মানবিক যোদ্ধারা কখনো থেমে থাকেনা। তারা সব সময় মানুষের কল্যাণ ও উন্নয়নে কাজ করে যায়। পরিশেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।