সোমবার, ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে স্কাউটসের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন: ১৮০ দিনে ১০ হাজার গাছ লাগানোর লক্ষ্য যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি’: নারায়ণগঞ্জে ১৫ জুন শুরু হচ্ছে উপজেলা বিতর্ক উৎসব-২০২৬ জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনে ইউএনও ফয়েজ উদ্দিন সাংবাদিক আসাদুজ্জামানকে গ্রেপ্তারের ঘটনায় নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-এর তীব্র নিন্দা মেঘনার পানি আসছে ঢাকায়: ১০ হাজার কোটি টাকার মেগা প্রকল্প উদ্বোধনের অপেক্ষায় বাজেটে তিনটি বিষয় গুরুত্ব না দিলে অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব নয় : বিকেএমইএ সভাপতি নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সোমবার রাত পর্যন্ত প্রায় ১০ ঘণ্টা লোডশেডিংয়ের আশঙ্কা  যারা লাইসেন্স পাবেন, তাদেরকে একটি করে আইডি কার্ড দেওয়া হবে: প্রশাসক সাখাওয়াত

শান্তিগঞ্জ পুলিশের অভিযানে সাবেক পরিকল্পনামন্ত্রী’র ব্যক্তিগত সহকারি জুয়েল গ্রেপ্তার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে সুনামগঞ্জ -৩(শান্তিগঞ্জ ও জগন্নাথপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি’র ব্যক্তিগত সহকারি জয়কলস ইউনিয়নের ডুংরিয়া গ্রামের বাসিন্দা (এপিএস) জুয়েল আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার ভোর রাতে শান্তিগঞ্জ থানা এলাকার ডুংরিয়া গ্রামে তার নিজ বসতবাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করলে ও সাবেক মন্ত্রীর দুই ঘনিষ্ট হাবিল কাবিল বলে সুপরিচিত ব্যাক্তিগত রাজনৈতিক সচিব ও শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাসনাত হোসাইন ও তার আপন সহোদর সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুর হোসেন এখনো পুলিশের ধরাছোয়ার বাহিরে রয়ে গেল।

হাসনাত হোসাইন কিভাবে বিগত একযুগে কোটি কোটি টাকা অবৈধ পন্থা কামিয়ে টাকার পাহাড়া বানিয়েছে এ যেন আইন শৃংখলা বাহিনীর নজরেই আসেনা। নুর হোসেন শান্তিগঞ্জ কলেজের প্রভাষক থাকার পর দীর্ঘদিন কলেজে অনুপস্থিত থাকলেও মন্ত্রীর ঘনিষ্টজন হিসেবে তার এতই দাপট ছিল যে সে কলেজে হাজিরা না দিয়েও মাসে মাসে বেতন ঠিকই তার পকেটে যেত। অপরদিকে গ্রেফতারকৃত জুয়েল আহমদ ডুংরিয়া গ্রামের আব্দুল শহিদ মিয়ার পুত্র এবং সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানে ব্যক্তিগত সহকারি পদে দীর্ঘদিন চাকুরীতে ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার (২ ফেব্রুয়ারী) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আকরাম আলীর নেতৃত্বে পুলিশ সদস্যদের নিয়ে ডুংরিয়া গ্রামে জুয়েল আহমদের বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয় এবং অভিযানে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের সাথে থাকার অভিযোগে জুয়েল আহমদকে গ্রেফতার করা হয়। গত বছরের ৪ঠা ডিসেম্বর শান্তিগঞ্জ থানা পুলিশ বাদী হইতে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের একটি মামলাদায়ের করা হয়। উক্ত মামলায় জুয়েল আহমদকে গ্রেফতার দেখিতে শান্তিগঞ্জ থানা পুলিশ তাঁকে আদালতে হাজির করলে আদালতের বিজ্ঞ বিচারক জুয়েল আহমদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,সুনির্দিষ্ট অভিযাগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। পর্যায়ক্রমে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগ সংগঠনে সাথে জড়িত থাকা অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।