, , ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে মাদক-কিশোর গ্যাংসহ অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫৬ সোনারগাঁয়ে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা হোসেন আলীর শরিরে ২২ সেলাই: সংবাদ সম্মেলনে দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যমে ভোলাকে স্থলপথে যুক্ত করার পরিকল্পনা রয়েছে:নৌপরিবহন মন্ত্রী  রূপগঞ্জে চোরাই মোবাইলসহ গ্রেফতার ২ সোনারগাঁয়ে মাদকের আস্তানায় পুলিশের হানা উদ্ধার গাঁজা-ইয়াবা, আটক ৩০ অসুস্থ জেলা নাজির কামরুল ইসলামের সুস্থতা কামনায় সর্বস্তরের মানুষের দোয়া নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব হলেন মো. সোহেল রানা সকল প্রকার অপরাধ ও মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে – এসপি হাবিবুর রহমান সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদনহীন ওষুধ রাখায় ৪ ফার্মেসিকে জরিমানা জেলা প্রশাসন ও বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে নবনিযুক্ত পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ

কুষ্টিয়ায় নিখোঁজের তিন দিন পর দ্বিখণ্ডিত মরদেহ মিলল রাজবাড়ীর মর্গে

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

কুষ্টিয়ার কুমারখালী থেকে নিখোঁজের তিন দিন পর বিনয় বিশ্বাস (৫৫) নামে এক দর্জির দ্বিখণ্ডিত মরদেহ পাওয়া গেছে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে। আজ রোববার দুপুরে স্বজনরা মরদেহটি শনাক্ত করেন। বিনয় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারনা করা হচ্ছে। নিহত বিনয় বিশ্বাস কুমারখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের এলঙ্গী এলাকার বাসিন্দা এবং শহরের সোনাবন্ধু সড়কের “অনুপম টেইলার্স”-এর স্বত্বাধিকারী ছিলেন। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বিনয় বিশ্বাস তার দোকান থেকে বের হয়ে আর ফেরেননি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাননি। পরে সেদিন রাতেই কুমারখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

আজ রবিবার রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে তার দ্বিখণ্ডিত মরদেহ পাওয়া গেলে স্বজনরা শনাক্ত করেন।

রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে দৌলতদিয়া থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী শাটল ট্রেন পাচুরিয়া রেলওয়ে স্টেশনে পৌঁছালে এক ব্যক্তি  রেললাইনে মাথা দেন এবং ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত হয়ে মারা যান। পরে তার মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে সংরক্ষণ করা হয়।

নিহতের জামাই সুমন বিশ্বাস বলেন, আমার শ্বশুর শুক্রবার দোকানে গিয়ে আর বাড়ি ফেরেননি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পাইনি। পরে থানায় জিডি করি। আজ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে গিয়ে তার দ্বিখণ্ডিত মরদেহ শনাক্ত করি। শোনা গেছে, তিনি ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছেন, তবে কেন আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।

কুমারখালী থানার উপপরিদর্শক (এসআই) বিপ্লব বিশ্বাস বলেন, নিখোঁজ বিনয়ের মরদেহ রাজবাড়ী মর্গে পাওয়া গেছে। স্বজনরা মরদেহ শনাক্ত করেছেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।