বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাকে স্বাগত ও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে জেলা যুবদলের আনন্দ মিছিল   যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির ঘোষণা করায় মহানগর যুবদলের আনন্দ মিছিল  যুবদলের নেতাকর্মীরা যে ত্যাগ ও কষ্ট স্বীকার করেছেন, আগামী দিনে সেই ত্যাগের যথাযথ মূল্যায়ন হবে: সজল আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ বিসিবির মার্কেটিং কমিটির চেয়ারম্যান এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন মাসুদুজ্জামান  রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবর উদ্যােগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার  ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় সংশ্লিষ্টদেরই বহন করতে হবে: সাখাওয়াত  সিটি করপোরেশনের বর্জ্যবাহী ট্রাকের ছাত্রদল-যুবদলের দুই নেতা গ্রপ্তার  বন্দরে নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা 

এক হোটেলে পরকীয়া করার সময় প্রেমিকসহ স্ত্রীকে পুলিশে ধরিয়ে দিলেন স্বামী

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

রাজশাহীর সাহেব বাজার এলাকায় পরকীয়ার অভিযোগ এনে স্ত্রীর সাথে প্রকাশ্যে মাঝরাস্তায় টানাহেঁচড়া ও মারপিট করতে দেখা গেছে এক দম্পতিকে। মঙ্গলবার দুপুরে আবাসিক হোটেল নাইস ইন্টারন্যাশনাল এর সামনে এ ঘটনা ঘটে। এ সময় এই নারীর কথিত প্রেমিককেও আটক করে সাধারণ জনগণ। প্রায় আধাঘণ্টা ধরে চলা এই টানাহেঁচড়ার পর বোয়ালিয়া থানা পুলিশ তাদের তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।

ঢাকায় একটি আর্থিক প্রতিষ্ঠানে চাকুরী করা মোকসেদ আলী (৩৫) জানান, তার স্ত্রী তাঁজিল মাহনাজ বিথী (৩৪) দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ বাহাদুরপুরের সারোয়ার করিম ছোটনের (৩৫) সাথে অনৈতিক সম্পর্কে জড়িত রয়েছেন। মোকসেদ ও বিথীর আড়াই বছরের দাম্পত্য জীবনে এখন কলহ ছাড়া কিছুই নেই। পুলিশের কাছে বিথী জানিয়েছেন তার বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার রঘু নন্দীগ্রামে, বাবার নাম জাবেদ আলী সরকার। তিনি রাজধানীতে হাতিল ফার্নিচার এর একটি শোরুমে কাজ করেন।

অন্যদিকে সারোয়ার করিম ছোটন রাজধানীর নাভানা ফার্নিচার শোরুম এ কাজ করেন। মোকসেদ আলী জানান তার স্ত্রী যখন নাভানা ফার্নিচার শোরুম এ কাজ করতো তখন থেকেই ছোটনের সাথে তার পরকীয়া সম্পর্ক। বিভিন্ন সময়ে বান্ধবীর বাড়ি যাওয়ার কথা বলে প্রেমিকের সাথে ঘুরে বেড়ানোর অভিযোগ আনেন বিথীর স্বামী। দুদিন আগেও রাজশাহীতে বান্ধবীর বাড়ি আসার নাম করে প্রেমিক ছোটনের সাথে হোটেল নাইস ইন্টারন্যাশনালের ৫০৩ নম্বর রুমে ওঠেন বিথী।

বান্ধবীর বাড়ি গিয়ে একটি সেলফি তুলে স্বামীকে পাঠিয়ে তিনি জানান তিনি বান্ধবের বাড়িতেই আছেন। এদিকে মোকসেদ আলী খুঁজতে খুঁজতে হোটেল নাইসে তাদের দুজনকে হাতেনাতে ধরে ফেলে। দুপুরে সড়কের মধ্যে প্রকাশ্যে এই তিনজনের মারামারি দেখে এগিয়ে আসে স্থানীয়রা। তারা তাদের নিবৃত্ত করার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে বোয়ালিয়া থানা পুলিশে খবর দিলে পুলিশ এসে তাদের নিয়ে যায়। থানায় গিয়ে বিথী জানান, মোকসেদ তার স্বামী কিন্তু তিনি তার সাথে থাকতে চান না। বিষয়টি তদন্তের জন্য পুলিশ তিনজনকে পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করছে।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, তদন্তের পর স্বামী-স্ত্রী যা চান সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি তারা তালাক দিয়ে আলাদা থাকতে চান তাহলে সেটার ব্যবস্থা করা হবে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা কিংবা অভিযোগ দায়ের করেন নি তিন জনের কেউই।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।