বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ফতুল্লায় বসতবাড়িতে হামলা, নারীদের শ্লীলতাহানি ও লুটপাটের অভিযোগ সন্ত্রাসী বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাকে স্বাগত ও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে জেলা যুবদলের আনন্দ মিছিল   যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির ঘোষণা করায় মহানগর যুবদলের আনন্দ মিছিল  যুবদলের নেতাকর্মীরা যে ত্যাগ ও কষ্ট স্বীকার করেছেন, আগামী দিনে সেই ত্যাগের যথাযথ মূল্যায়ন হবে: সজল আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ বিসিবির মার্কেটিং কমিটির চেয়ারম্যান এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন মাসুদুজ্জামান  রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবর উদ্যােগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার  ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় সংশ্লিষ্টদেরই বহন করতে হবে: সাখাওয়াত  সিটি করপোরেশনের বর্জ্যবাহী ট্রাকের ছাত্রদল-যুবদলের দুই নেতা গ্রপ্তার 

থার্টি ফার্স্ট নাইটে নাচানাচির সময় সংঘর্ষে ২ জনকে কুপিয়ে জখম

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

চুয়াডাঙ্গায় থার্টি ফার্স্ট নাইটে পিকনিকের অনুষ্ঠানে নাচানাচির সময় বাধা সংঘর্ষে দুই যুবককে কুপিয়ে জখম করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা জেলা শহরের ইসলামপাড়া বটতলায় এ ঘটনা ঘটে। জখম দুজন হলেন, ওই এলাকার মৃত আবদুল আজিজের ছেলে পারভেজ (২০) ও টগর হোসেনের ছেলে জিসান হোসেন (১৮)।

সংঘর্ষের পর স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন। তাদের অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন। এদিকে এ ঘটনায় অভিযুক্ত রাজন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, নববর্ষ উপলক্ষে চুয়াডাঙ্গার ইসলামপাড়া বটতলায় স্থানীয় কতিপয় যুবক পিকনিকের আয়োজন করে। বক্সে গান বাজিয়ে চলছিল নাচানাচি। রাত ১০টার দিকে নিজেদের মধ্যে আকস্মিক বাগ্বিতণ্ডা শুরু হয়। এরপর সংঘর্ষে দুজনকে কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আহত জিসান বলেন, বাগ্বিতণ্ডার বিষয়টি মীমাংসা হওয়ার পর সেখানেই দাঁড়িয়ে ছিলাম। সে সময় আকস্মিক ইসলামপাড়ার হাফিজের ছেলে কবির, একই এলাকার সজিব, মাহফুজ, রাজা, হাসিব, রাজনসহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডা. শাকিল আর সালাম বলেন, দুজনের পিঠ একাধিক কোপে গুরুতর জখম হয়েছে। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান বলেন, পিকনিকে নাচানাচির সময় নিজেদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। রাতেই রাজন নামের এক যুবককে আটক করা হয়েছে। অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।