, , ,
শিরোনামঃ
ফতুল্লা বাজারে মিষ্টিতে ক্ষতিকর রং ও হাইড্রোস, ৩ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা ফতুল্লায় বাস ও ঝুটবোঝাই ট্রাকে আগুন, পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ সোনারগাঁয়ে মৎস্যজীবী দলের নেতার বাড়িতে হামলা, ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ সোনারগাঁয়ে ট্রাকের ওপর উল্টে পড়ল কাভার্ডভ্যান, চালক নিহত ফতুল্লায় গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে ২৮ লাখ টাকা আত্মসাৎ, বাবা-মেয়ের দুই দিনের রিমান্ড বন্দরে এজাজ মেম্বার ও ছাত্রলীগ নেতা সিনহাসহ গ্রেপ্তার ১৮ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান, পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি ইউটিউব-চ্যাটজিপিটি থেকে কৌশল শিখে ইয়াবা কারখানা! মেশিন কেনা নারায়ণগঞ্জ থেকে, চট্টগ্রামে তরুণ গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে ফ্ল্যাট দেখানোর নামে ডেভেলপার পরিচালককে জিম্মি, ৩ লাখ টাকা লুটের অভিযোগে দুই নারীসহ গ্রেপ্তার ৩

ফতুল্লায় বাস ও ঝুটবোঝাই ট্রাকে আগুন, পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লায় পৃথক দুটি স্থানে পার্ক করে রাখা একটি যাত্রীবাহী বাস ও ঝুটবোঝাই ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বাস ও ট্রাকের মালিকপক্ষের দাবি, দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিয়েছে। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। ট্রাকে থাকা কয়েক লাখ টাকার ঝুটও ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ডের গিরিধারা এলাকায় অনাবিল পরিবহনের একটি বাসে প্রথম অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর কয়েক ঘণ্টা পর সোমবার (২৩ নভেম্বর) ভোর পৌনে পাঁচটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম এলাকায় ঝুটবোঝাই একটি ট্রাকে আগুন দেওয়া হয়।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রাত সোয়া ১২টার দিকে একটি অটোরিকশায় করে কয়েকজন ব্যক্তি সাইনবোর্ড এলাকায় আসেন। পরে পার্কিংয়ে রাখা অনাবিল পরিবহনের বাসটি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ রয়েছে। এতে মুহূর্তেই বাসটিতে আগুন ধরে যায়।

বাসটির মালিক রাসেল জানান, বাসটি নারায়ণগঞ্জ-গাজীপুর রুটে চলাচল করত। রাতে চালক ও কর্মীরা নির্ধারিত স্থানে বাসটি রেখে বাড়িতে চলে যান। পরে দুর্বৃত্তরা আগুন দিলে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

অন্যদিকে, ভোর পৌনে পাঁচটার দিকে ফতুল্লা স্টেডিয়াম এলাকায় সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ডের সামনে পার্ক করে রাখা ঝুটবোঝাই একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি ট্রাকটি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যান।

ট্রাকচালক মামুন বলেন, চট্টগ্রাম থেকে একটি পোশাক কারখানার ঝুট নিয়ে তিনি নারায়ণগঞ্জে এসেছিলেন। ভোর চারটার দিকে লিংক রোডের পাশে ট্রাকটি পার্ক করে ঘুমিয়ে পড়েন। পরে আগুনের খবর পেয়ে উঠে ট্রাকে আগুন জ্বলতে দেখেন। এতে কয়েক লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সাইনবোর্ড এলাকায় বাসের আগুন নিয়ন্ত্রণে আনতে দুটি ইউনিট কাজ করে। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অন্যদিকে, ঝুটবোঝাই ট্রাকের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটকে প্রায় দেড় ঘণ্টা কাজ করতে হয়। পরে সকাল সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে সাইনবোর্ড এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনাস্থলটি সম্ভবত যাত্রাবাড়ী থানার আওতাধীন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।