, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ যুবদলে সাংগঠনিক পুনর্গঠনের নতুন প্রত্যাশা, কেন্দ্রীয় উদ্যোগকে স্বাগত জানালেন অপু ফতুল্লায় নাশকতার অভিযোগে যুবলীগের রাজনীতিতে সম্পৃক্ত ৪ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দুই মামলা, আসামি ২৫৭ সিদ্ধিরগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে ইজিবাইক গ্যারেজে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৯২ ব্যাটারি ফতুল্লায় বিএনপি কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৬৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪ সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন, নাশকতা নাকি যান্ত্রিক ত্রুটি-তদন্তে পুলিশ আড়াইহাজারে স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানালেন সেলিম হোসেন দিপু মদনপুরে বিএনপির অবস্থান কর্মসূচির প্রথম সারিতে ওসমান ঘনিষ্ঠ আমান, তৃণমূলে ক্ষোভ বন্দরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ৬ মাসের শিশুর

সোনারগাঁয়ে অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দুই মামলা, আসামি ২৫৭

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাস ও ট্রাকে অগ্নিসংযোগ, ঝটিকা মিছিল এবং নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে পৃথক দুটি মামলা করেছে পুলিশ। মামলা দুটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ ১৬৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৯০ জনকে আসামি করা হয়েছে।

কাঁচপুর এলাকায় একটি বাস এবং মীরেরটেক এলাকায় একটি ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় শুক্রবার ও শনিবার রাতে সোনারগাঁ থানায় মামলা দুটি করা হয়।

শুক্রবার রাতে সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) শামীম রেজা বাদী হয়ে প্রথম মামলাটি করেন। এতে ৯৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০ জনকে আসামি করা হয়েছে।

এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন নারায়ণগঞ্জ মহানগর বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সভাপতি মো. জসিম, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার, সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, সাংগঠনিক সম্পাদক সোহাগ রনি, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু এবং ঢাকা কলেজ ছাত্রলীগের সভাপতি সগির মিয়া।

অন্যদিকে, শনিবার রাতে থানার উপপরিদর্শক (এসআই) হারুন মিয়া বাদী হয়ে দ্বিতীয় মামলাটি করেন। এ মামলায় ৭৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০ জনকে আসামি করা হয়েছে।

দ্বিতীয় মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ, মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি এসকে সজিব এবং নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুমসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক মামলা দুটির বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতা ও অগ্নিসংযোগের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।