, , ,
শিরোনামঃ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জবাসীকে না:গঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হকের শুভেচ্ছা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, জিয়াউর রহমানের হাত ধরে যাত্রা, খালেদা জিয়ার নেতৃত্বে বিস্তার, তারেক রহমানের নেতৃত্বে নতুন অধ্যায়  আইনশৃঙ্খলা, নাগরিক সেবা ও উন্নয়নে সর্বোচ্চ সক্ষমতা কাজে লাগানোর নির্দেশ হাবীবুর রশীদের সিদ্ধিরগঞ্জে সজীব হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেফতার, হত্যায় ব্যবহৃত ৩ ছুরি উদ্ধার সিদ্ধিরগঞ্জে ৬নং ওয়ার্ডে ড্রেন সংস্কার কাজের উদ্বোধন করলেন প্রশাসক অ্যাড.সাখাওয়াত হোসেন বেগম খালেদা জিয়াকে স্মরণ করে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জবাসীকে রিপন সরকারের শুভেচ্ছা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক—মো: মাসুম প্রধান বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জবাসীকে আবুল বাসার বাদশার শুভেচ্ছা সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত দুই ঔষধ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা গ্যাস-বিদ্যুৎ সংকটে নারায়ণগঞ্জের শিল্পকারখানা: দ্রুত সমাধান ও সংযোগ বিচ্ছিন্ন না করার দাবিতে তিতাসকে নীট ডায়িং মালিকদের স্মারকলিপি 

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, জিয়াউর রহমানের হাত ধরে যাত্রা, খালেদা জিয়ার নেতৃত্বে বিস্তার, তারেক রহমানের নেতৃত্বে নতুন অধ্যায় 

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

মো: মিঠুন মিয়া, স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর)। ১৯৭৮ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। প্রতিষ্ঠার পর দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে নানা রাজনৈতিক উত্থান-পতন, আন্দোলন-সংগ্রাম ও চড়াই-উতরাই পেরিয়ে দলটি বর্তমানে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে।

বিএনপির প্রতিষ্ঠার ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম। দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে তিনি বাংলাদেশের রাজনীতিতে জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র ও রাষ্ট্রীয় স্বনির্ভরতার রাজনৈতিক দর্শন সামনে রেখে বিএনপির যাত্রা শুরু করেন। প্রতিষ্ঠার পর থেকেই দলটি দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ একটি শক্তি হিসেবে নিজেদের অবস্থান তৈরি করে।

জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপির নেতৃত্বে গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করেন তাঁর সহধর্মিণী বেগম খালেদা জিয়া। দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি একাধিকবার দলের নেতৃত্ব দেন এবং দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বিএনপির রাজনৈতিক ইতিহাসে খালেদা জিয়ার নেতৃত্ব বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। দলীয় নেতাকর্মীদের কাছে তিনি ‘দেশনেত্রী’ ও ‘গণতন্ত্রের মা’ হিসেবে পরিচিত ছিলেন। ২০২৫ সালে তাঁর মৃত্যু পর বিএনপি এবারই প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে।

দলের এই দীর্ঘ পথচলায় বর্তমানে নতুন অধ্যায়ের নেতৃত্ব দিচ্ছেন শহীদ জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান। ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। একই সঙ্গে তিনি বিএনপির চেয়ারম্যান হিসেবে দলের নেতৃত্ব দিচ্ছেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলটির ৪৮ বছরের পথচলাকে সাহস, সংগ্রাম, ত্যাগ ও সাফল্যের ইতিহাস হিসেবে উল্লেখ করে নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধায় স্মরণ এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

এবারের প্রতিষ্ঠাবার্ষিকী বিএনপির জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, প্রতিষ্ঠার ৪৮ বছর পর দলটি বর্তমানে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এবং দলের চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী। ফলে জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলটি তাঁর উত্তরসূরির নেতৃত্বে রাষ্ট্র পরিচালনার নতুন অধ্যায়ে প্রবেশ করেছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। আজ সকাল ৬টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়েছে। সকাল ৯টায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুমা খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার কর্মসূচি রয়েছে। এছাড়া আলোচনা সভা, বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে দলটি।

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির সামনে এখন ইতিহাসের উত্তরাধিকারকে ধারণ করে নতুন রাজনৈতিক ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের চ্যালেঞ্জ। জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল, খালেদা জিয়ার দীর্ঘ নেতৃত্ব এবং তারেক রহমানের বর্তমান নেতৃত্ব—এই তিন পর্ব মিলিয়ে বিএনপির ৪৮ বছরের রাজনৈতিক পথচলা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।