, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে পূজা উদযাপন ফ্রন্টের বস্ত্র বিতরণ, সম্প্রীতি ও অধিকার রক্ষার অঙ্গীকার রূপগঞ্জে ঋণখেলাপি মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত ব্যবসায়ী গ্রেপ্তার ইয়াবা সেবনের দায়ে সোনারগাঁয়ে ২ জনের কারাদণ্ড সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবীসহ গ্রেপ্তার ১৮ হিন্দু সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তায় পাশে থাকবে বিএনপি: মনিরুল ইসলাম সজল রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন অবৈধ ইজিবাইক চলাচলের দাবিতে সিদ্ধিরগঞ্জে সড়ক অবরোধ, চরম ভোগান্তিতে যাত্রীরা সোনারগাঁয়ে মা ইলিশ রক্ষায় অভিযান, ১,২৫,০০ মিটার জাল জব্দ ও ধ্বংস নারায়ণগঞ্জে পিস্তল, হেরোইন ও নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তার রূপগঞ্জে ৫৯০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবীসহ গ্রেপ্তার ১৮

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী, বৈষম্যবিরোধী মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন মামলায় মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সোনারগাঁ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদকসেবী ১২ জন, বৈষম্যবিরোধী মামলার একজন, চুরি মামলার একজন, ডাকাতির প্রস্তুতি মামলার একজন, ধর্ষণচেষ্টা মামলার একজন এবং ওয়ারেন্টভুক্ত দুইজন রয়েছেন।

মাদকসেবী হিসেবে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সোহাগ (৩৪), মো. রিফাত (২৩), মো. স্বপন (১৯), মো. দেলোয়ার হোসেন (৪০), মো. সিজান (২৫), মো. মনির হোসেন (৪০), মো. মোসলেম (৩৮), মো. রিয়াজ (২৮), মো. শরিফ মিয়া (২৪), শামীম (৪৫), বাবু (২৫) ও মো. রিমন (২১)। তারা সোনারগাঁ থানা এলাকার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

এ ছাড়া বৈষম্যবিরোধী মামলায় সাদ্দাম হোসেন (৩২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বৈদ্যের বাজার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সক্রিয় সদস্য বলে জানা গেছে।

চুরি মামলায় মো. সানোয়ার হোসেন ফাহিম (২২), ডাকাতির প্রস্তুতি মামলায় হামিম ওরফে মো. রহিম এবং ধর্ষণচেষ্টা মামলায় মো. সিরাজুল ইসলাম ভূঁইয়া (৬০) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে বাছেদ (৫৮) ও মো. মেহেদুল ইসলাম (২৮) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।

সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।