, , ,
শিরোনামঃ
পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান বন্দরে প্রকাশ্যে স্বর্ণের দোকানে ডাকাতি: এক যুবক গ্রেপ্তার, ১৮ ইঞ্চি চাকু উদ্ধার সিদ্ধিরগঞ্জে মৃত শ্রমিক নেতাকর্মীদের স্মরণে দোয়া মাহফিল, আর্থিক সহায়তা প্রদান রাজপথে বিএনপির উপস্থিতি আতঙ্কের নয়, জনগণের নিরাপত্তার জন্য: মাসুকুল ইসলাম রাজীব মাদক-সন্ত্রাস নির্মূলে যে-ই হোক, কোনো ছাড় নেই: এড. সাখাওয়াত ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতে সরকারের সহযোগিতার আশ্বাস মামুন মাহমুদের নাশকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে এনডিএ চেয়ারম্যান রাজীবের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুতের তারে দগ্ধ ৫ ছাত্রী, চারজনের অবস্থা আশঙ্কাজনক রূপগঞ্জে ৮ শতাধিক কৃতি শিক্ষার্থী পেল মেধা বৃত্তি ও সম্মাননা আল হেলাল কম্পিউটার ট্রেনিং সেন্টারের ব্যাচ-৯৩-এর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত

সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নাসিক ৮ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আবুল বাসার বাদশা’র শোক

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জের অনলাইন নিউজ পোর্টাল ‘নিউজ নারায়ণগঞ্জ ডটকম’-এর নির্বাহী সম্পাদক তানভীর হোসেনের মাতৃবিয়োগে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক সদস্য ও নাসিক ৮ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আবুল বাসার বাদশা।

বুধবার (১৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক বার্তায় আবুল বাসার বাদশা বলেন, “মা নাই গৃহে যার, সংসার অরণ্য তার”মৃত্যু মানব জীবনের এক পরম ও চিরন্তন সত্য। জাগতিক সবকিছুর শেষ পরিণতি মৃত্যু। এটি এমন এক অমোঘ বিধান, যা থেকে কারো পালানোর কোনো উপায় নেই।আর আমাদের এই চিরন্তন সত্যকে মেনেই চলতে হবে।মাতৃবিয়োগের এই অপূরনীয় ক্ষতি ও গভীর বেদনা সহ্য করার শক্তি আল্লাহ্ তা’আলা পরিবারটিকে দিন।তানভীর হোসেনের এই দুঃসময়ে আমরা তাঁর পরিবারের পাশে আছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন উনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার ধৈর্য দান করেন।

উল্লেখ্য, গত রাত আনুমানিক দেড়টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক তানভীর হোসেনের মমতাময়ী মা’ শেষ নিশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তাঁর মৃত্যুতে নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দও গভীর শোক প্রকাশ করেছেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।