নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
শোক বার্তাঃ
নারায়ণগঞ্জের অনলাইন নিউজ পোর্টাল “নিউজ নারায়ণগঞ্জে’র নির্বাহী সম্পাদক সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ মিয়া চাঁন।
বুধবার (১৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।
শোকবার্তায় মোঃ মিয়া চাঁন মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর নিকট তাঁর জান্নাতুল ফেরদৌস নসিবের প্রার্থনা জানান। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ্য, মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
Leave a Reply