, , ,
শিরোনামঃ
সোনারগাঁয়ে নিষিদ্ধ সংগঠনের  পোস্টার লাগানোর সময় সেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার  জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এমপি পুত্র সজিবকে নগরীর পাইকপাড়া থেকে নিষিদ্ধ আওয়ামীলীগের এক কর্মী গ্রেপ্তার  আটকের বিষয়টি সম্পূর্ণ গুজব ও উদ্দেশ্যপ্রণোদিত ; এমপি পুত্র সজিবের ফেইসবুক “স্ট্যাটাস” ঢাকা থেকে এমপি পুত্র সজিব আটক ; আনা হয়েছে এসপি অফিসে এক আবেদনেই বদলে গেল দিন: স্বামী হারিয়ে দিশেহারা রোকশানার পাশে মানবিক ডিসি জাহিদ দায়িত্বে স্বচ্ছতা ও সমন্বয়ের তাগিদ: জেলা উন্নয়ন কমিটির সভায় ডিসি রায়হান কবির বিকল্প শিক্ষাধারা ও শিশু, কিশোর-কিশোরী ও নারীর উন্নয়নে সচেতনতা বৃদ্ধিতে আড়াইহাজারে কমিউনিটি ডায়ালগ কেবল নিজের পরিবর্তন নয়; রাষ্ট্রকে কী দিতে পারলাম সেটাই মুখ্য বিষয় :ডিসি জাহিদ সিদ্ধিরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার 

সোনারগাঁয়ে নিষিদ্ধ সংগঠনের  পোস্টার লাগানোর সময় সেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সোনারগাঁয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার লাগানোর সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল খান শান্তকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২২ জুন) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মোগরাপাড়া পাওয়ার হাউস এলাকার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃত নাজমুল খান শান্ত (৩১), সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি চিনিশ এলাকার দুরুদ খানের ছেলে। তিনি স্থানীয়ভাবে স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

জেলা গোয়েন্দা শাখা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার লাগানোর সময় শান্তকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ পোস্টার জব্দ করা হয়েছে বলে দাবি করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় সোনারগাঁ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় সন্ত্রাসবিরোধী আইনের একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।