বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নবনিযুক্ত এনডিএ’র- চেয়ারম্যান রাজীবকে নাঃগঞ্জ মহানগর কৃষক দলের সভাপতি এনামুল হক স্বপন খন্দকারের ফুলেল শুভেচ্ছা বন্দরে চাকরির প্রলোভনে ডেকে এনে যুবককে অপহরণ; গ্রেপ্তার ১ ফতুল্লায় কোস্টগার্ডের অভিযানে প্রায় দেড় কোটি মূল্যের ভারতীয় পন্য জব্দ  সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে “নিউজ ২৪ নারায়ণগঞ্জ ডটকম” এর প্রককাশক মিঠুন মিয়া’র শোক সাংবাদিক তানভীর হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় এনজেইউ এর দোয়া মাহফিল সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থী কিশোরের মৃত্যু হয়েছে সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নাসিক ৮ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আবুল বাসার বাদশা’র শোক বন্দরে একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে গলা কা’টা নারীর লা’শ উদ্ধার ; স্বামী পলাতক সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ মিয়া চাঁনে’র শোক বন্দরে কোস্টগার্ডের জন্য দেশীয় প্রযুক্তিতে ৫টি ভেসেল নির্মান শুরু

নবনিযুক্ত এনডিএ’র- চেয়ারম্যান রাজীবকে নাঃগঞ্জ মহানগর কৃষক দলের সভাপতি এনামুল হক স্বপন খন্দকারের ফুলেল শুভেচ্ছা

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ)-এর চেয়ারম্যান পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিবকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন  নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সভাপতি এনামুল হক স্বপন খন্দকার।

বুধবার (১৭ জুন) বাদ এশা মিশনপাড়াস্থ হোসেয়ারী সমিতি ভবনের কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় ও অভিনন্দন সভার আয়োজন করা হয়।

শুভেচ্ছা বিনিময়কালে এনামুল হোক স্বপন খন্দকার বলেন, “ মাসুকুল ইসলাম রাজীব রাজপথের একজন পরীক্ষিত সৈনিক। আমরা বিশ্বাস করি, তাঁর বলিষ্ঠ নেতৃত্বে নারায়ণগঞ্জ একটি সুপরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য তিলোত্তমা নগরী হিসেবে গড়ে উঠবে।

তিনি আরও বলেন, “তৃণমূল থেকে উঠে আসা একজন নেতা যখন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে আসেন, তখন সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেড়ে যায়। মাসুকুল ইসলাম রাজিবের হাত ধরে নারায়ণগঞ্জের দৃশ্যপট বদলে যাবে—এটাই আমাদের বিশ্বাস।

এ সময় উপস্থিত সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের আহবায়ক মোঃ জসিম উদ্দিন, যুগ্ম আহবায়ক মোঃ কামাল হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ সাখাওয়াত হোসেন মিন্টু, যুগ্মআহবায়ক মোঃ রাজু মিয়া, নাসিক ২৫ নং ওয়ার্ড কৃষক দলের আহবায়ক আব্দুল কাদের স্বপন, যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান শিশিরসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।

উল্লেখ্য, সরকারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মাসুকুল ইসলাম রাজিবকে এক বছরের জন্য এনডিএ-এর চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।