নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
রূপগঞ্জকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
বুধবার (১৭ জুন) দুপুরে রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে মানবিক সহায়তা (জিআর) কর্মসূচির আওতায় অসহায় ও দুঃস্থদের মধ্যে বিনামূল্যে খাদ্যশস্য, শুকনা খাবার, ঢেউটিন এবং গৃহ মঞ্জুরির নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, রূপগঞ্জ বর্তমানে দেশের অন্যান্য উপজেলার তুলনায় অনেক এগিয়ে রয়েছে। সরকারের নতুন বরাদ্দ যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামোগত সমস্যা সমাধান করা হবে।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, বিএনপি নেতা আনোয়ার সাদাত সায়েম, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মাসুম বিল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে অসহায় ও দুঃস্থদের মাঝে এসব সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।
পরে তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং রূপগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ে সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নতুন অফিস কার্যক্রমের উদ্বোধন করেন।
Leave a Reply