, , ,
শিরোনামঃ
পেশাদারিত্বের স্বীকৃতি: তৃতীয়বার পুরস্কৃত ডিএসবি সদস্য হুমায়ুন কবির ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিনে শুভেচ্ছা জানালেন নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ মিয়া চাঁন নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক সভা: ক্লুলেস মামলা উদ্‌ঘাটনসহ বিভিন্ন সাফল্যে পুরস্কৃত ১৩ কর্মকর্তা ও সদস্য ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, একাধিক মাদক মামলার তথ্য পেয়েছে পুলিশ দেবাশীষ প্রামাণিক দেবু’র মৃত্যুতে হাফিজ – হিমাংশু ও মোস্তফা সাচ্’র শোক সোনারগাঁয়ে যুবদল নেতা জহিরুল হত্যা: ছাত্রদল নেতা রিজভী প্রধানসহ আসামি, মামলায় ২১ জন ফতুল্লায় কুবি শিক্ষার্থী ফারজানার ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ এই মুহূর্তে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ সেলিনা হায়াৎ আইভী’: গোলাম মাওলা রনি পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়তে নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মো: মিয়া চাঁনের উদ্যোগের আহ্বান নারায়ণগঞ্জে সেরা ১০ পূজামণ্ডপকে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উপহার

মেগা প্রকল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে নাসিক প্রশাসকের সাথে চায়না কোম্পানির মতবিনিময় 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে আধুনিক, পরিবেশবান্ধব ও মেগাসিটি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন মেগা প্রকল্পে বিনিয়োগ ও কারিগরি সহায়তার আগ্রহ প্রকাশ করেছে চীনের শীর্ষস্থানীয় অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান চায়না হারবার কনস্ট্রাকশন কোম্পানি।

বুধবার (১৭ জুন) দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কার্যালয়ে নাসিক প্রশাসকের সাথে চায়না হারবার প্রতিনিধিদলের এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

সভায় অংশ নেয় চায়না হারবার কনস্ট্রাকশন কোম্পানির একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে নেতৃত্ব দেন ব্যবস্থাপনা পরিচালক ওয়াং ডা এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ খান। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, এম.আর কে এন্টারপ্রাইজের কর্ণধার মো. রফিকুল ইসলাম রাতুলসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টরা।

সভায় নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নগরবাসীর জীবনমান উন্নয়ন, আধুনিক চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা, নিরাপদ ও পরিবেশবান্ধব যাতায়াত এবং টেকসই নগর ব্যবস্থাপনা নিয়ে তার সুদূরপ্রসারী পরিকল্পনা তুলে ধরেন।

এ সময় শহরের জন্য বেশ কয়েকটি মেগা প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে রয়েছে ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প, ১ হাজার শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতাল, মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট, এলআরটি বা মনোরেলভিত্তিক গণপরিবহন ব্যবস্থা, বিশুদ্ধ পানির সরবরাহ প্রকল্প এবং আধুনিক সেতু নির্মাণ প্রকল্প।

চায়না হারবারের প্রতিনিধিরা এসব উন্নয়ন উদ্যোগকে সময়োপযোগী ও দূরদর্শী পরিকল্পনা হিসেবে প্রশংসা করেন। তারা জানান, এসব প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় কারিগরি সহায়তার পাশাপাশি বড় অঙ্কের সম্ভাব্য বিনিয়োগ ও অর্থায়নে তাদের প্রতিষ্ঠান আগ্রহী।

সভা শেষে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়।

নাসিক সূত্র জানায়, এই সহযোগিতা বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জ একটি আধুনিক, টেকসই ও মেগাসিটি হিসেবে গড়ে ওঠার পথ আরও সুদৃঢ় হবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।