নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ)-এর চেয়ারম্যান পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিবকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক সদস্য ও নাসিক ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আবুল বাসার বাদশা ও মহানগর যুবদলের আহবায়ক সদস্য আশিকুর রহমান অনি।
রবিবার (১৫ জুন) বাদ এশা মিশনপাড়াস্থ হোসেয়ারী সমিতি ভবনের কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় ও অভিনন্দন সভার আয়োজন করা হয়।
শুভেচ্ছা বিনিময়কালে আবুল বাসার বাদশা বলেন, মাসুকুল ইসলাম রাজিব ভাই আমাদের নারায়ণগঞ্জের রাজপথের এক অকুতোভয় জননেতা এবং তৃণমূলের প্রাণস্পন্দন। নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে তাঁর মতো একজন কর্মঠ, যোগ্য ও দূরদর্শী নেতৃত্বকে দায়িত্ব প্রদান করায় আমরা অত্যন্ত আনন্দিত। তাঁর এই নিয়োগ নারায়ণগঞ্জের সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের এক নতুন দ্বার উন্মোচন করেছে।
তিনি আরও বলেন, “একজন সফল সংগঠক হিসেবে রাজিব ভাই যেভাবে রাজপথে নেতৃত্ব দিয়েছেন, ঠিক একইভাবে প্রশাসনিক এই গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও তিনি সফল হবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে নারায়ণগঞ্জ একটি সুপরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য তিলোত্তমা নগরী হিসেবে গড়ে উঠবে। আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সাফল্য কামনা করি।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা মোঃ ফখরুল সুজনসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমূখ।
উল্লেখ্য, সরকারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মাসুকুল ইসলাম রাজিবকে এক বছরের জন্য নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ)-এর চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।
Leave a Reply