নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের স্থপতি, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ করা হয়েছে।
বুধবার (১৭ জুন) বাদ যোহর নাসিক ১০ নং ওয়ার্ড পাঠানটুলি জৈনপুরী মঞ্জিল সংলগ্নস্থানে এ দোয়া ও তোবারক বিতরণ করা হয়।
উক্ত দোয়া ও তোবারক বিতরণ অনুষ্ঠানে সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের যুগ্ম আহবায়ক মোঃ রাজু মিয়া’র সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সভাপতি জনাব এনামুল হক স্বপন খন্দকার, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দল আহবায়ক জনাব মোঃ জসিম উদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলসদস্য সচিব জনাব মোঃ সোহেল।
নারায়ণগঞ্জ মহানগর নাসিক ১০ নং ওয়ার্ড কৃষক দলের আয়োজনে দোয়া ও তোবারক বিতরণ অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে: মোঃ অপু ভূইয়া, মোঃ মোকাদ্দেস, মোঃ নাহিদ, মোঃ সবুজ, মোঃ নূরনবী। এছাড়া কৃষক দলের নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
Leave a Reply