বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সাংবাদিক তানভীর হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় এনজেইউ এর দোয়া মাহফিল সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থী কিশোরের মৃত্যু হয়েছে সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নাসিক ৮ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আবুল বাসার বাদশা’র শোক বন্দরে একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে গলা কা’টা নারীর লা’শ উদ্ধার ; স্বামী পলাতক সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ মিয়া চাঁনে’র শোক বন্দরে কোস্টগার্ডের জন্য দেশীয় প্রযুক্তিতে ৫টি ভেসেল নির্মান শুরু সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নাঃগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক এর শোক সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে মাসুদুজ্জামানের শোক সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে এনডিএ-চেয়ারম্যান রাজীব এর শোক সাবেক আইজিপি বেনজিরের ঘনিষ্ঠতার অভিযোগে আলোচনায় রুপগঞ্জের ‘আন্ডা রফিক’ সামনে আসছে নানা অপকর্মের তথ্য 

বন্দরে একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে গলা কা’টা নারীর লা’শ উদ্ধার ; স্বামী পলাতক

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বন্দর উপজেলার একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে গলা কাটা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন।

বুধবার বিকেলে উপজেলার ঝাউতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন।

নিহত নারীর নাম সাথী (৩৮)। তিনি ওই এলাকার বাসিন্দা ছিলেন। তার স্বামী মো. জনি (৪০) পেশায় সেলুন কর্মচারী।

পুলিশ জানায়, শনিবার বিকেল আনুমানিক ৪টার দিকে স্থানীয়রা থানায় খবর দেন যে ঝাউতলা এলাকার একটি বাসায় এক নারীর মরদেহ পড়ে আছে এবং তার স্বামী পলাতক রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বন্দর থানার ওসি বলেন, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ আরও জানায়, নিহত সাথী ও তার স্বামী জনি প্রায় পাঁচ বছর ধরে ওই বাসায় ভাড়া থাকতেন। ঘটনার পর থেকে স্বামী জনিকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

নিহতের স্বজনদের বরাতে ওসি জানান, মাত্র ১২ দিন আগে তার এক মেয়ের বিয়ে হয়েছে। এছাড়া তার ১৬ বছর বয়সী একটি ছেলে রয়েছে, যে স্থানীয় এলাকায় কাজ করে।

ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।