, , ,
শিরোনামঃ
আটকের বিষয়টি সম্পূর্ণ গুজব ও উদ্দেশ্যপ্রণোদিত ; এমপি পুত্র সজিবের ফেইসবুক “স্ট্যাটাস” ঢাকা থেকে এমপি পুত্র সজিব আটক ; আনা হয়েছে এসপি অফিসে এক আবেদনেই বদলে গেল দিন: স্বামী হারিয়ে দিশেহারা রোকশানার পাশে মানবিক ডিসি জাহিদ দায়িত্বে স্বচ্ছতা ও সমন্বয়ের তাগিদ: জেলা উন্নয়ন কমিটির সভায় ডিসি রায়হান কবির বিকল্প শিক্ষাধারা ও শিশু, কিশোর-কিশোরী ও নারীর উন্নয়নে সচেতনতা বৃদ্ধিতে আড়াইহাজারে কমিউনিটি ডায়ালগ কেবল নিজের পরিবর্তন নয়; রাষ্ট্রকে কী দিতে পারলাম সেটাই মুখ্য বিষয় :ডিসি জাহিদ সিদ্ধিরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার  চাঁদাবাজদের আতঙ্কে ভালো নেই নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা: ডা.শফিকুর রহমান কাঁচপুরে হাইওয়ে পুলিশ ২ হাজার পিস ইয়াবাসহ বাস জব্দ চালক গ্রেপ্তার টঙ্গীবাড়ী উপজেলা কমিটির সভাপতি হানিফ ও সাধারণ সম্পাদক রাকিব নির্বাচিত

আটকের বিষয়টি সম্পূর্ণ গুজব ও উদ্দেশ্যপ্রণোদিত ; এমপি পুত্র সজিবের ফেইসবুক “স্ট্যাটাস”

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে আটক করেছে পুলিশ।

তবে এবিষয়ে খাইরুল ইসলাম সজীব তার ভেরিফাই ফেইসবুক পেইজে একটি স্ট্যাটাসে আটকের বিষয়টি সম্পূর্ন গুজব ও উদ্দেশ্যপ্রনোদিত।

তার দেওয়া স্ট্যাটাসটি সম্পূর্ণ তুলে ধরা হলোঃ-
আমার বিরুদ্ধে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। আমি সোনারগাঁবাসী ও সিদ্ধিরগঞ্জ প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি, কোনো গুজব বা বিভ্রান্তিকর প্রচারণায় কান না দিয়ে সত্য ও বাস্তব তথ্যের ওপর আস্থা রাখুন। আপনাদের ভালোবাসা, বিশ্বাস ও সমর্থনই আমার চলার শক্তি।”

তবে বিকেল পাঁচটার দিকে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্বিরগঞ্জ) আসনে এমপি আজহারুল ইসলাম মান্নানের ছেলে জেলা যুবদলের যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজীবকে  নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।তিনি বলেন“তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পেয়েছি আমরা। এ ব্যাপারে কথা বলতে তাকে ঢাকা থেকে এসপি অফিসে ডাকা হয়েছে। আমরা তাকে ঢাকাতে পেয়েছি। সেখানে আমাদের সঙ্গে আসার জন্য সহযোগিতা কামনা করি। তিনি আমাদেরকে সহযোগিতা করেছেন।”

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।