শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার  চাঁদাবাজদের আতঙ্কে ভালো নেই নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা: ডা.শফিকুর রহমান কাঁচপুরে হাইওয়ে পুলিশ ২ হাজার পিস ইয়াবাসহ বাস জব্দ চালক গ্রেপ্তার টঙ্গীবাড়ী উপজেলা কমিটির সভাপতি হানিফ ও সাধারণ সম্পাদক রাকিব নির্বাচিত ঐতিহাসিক কদম রসুল দরগাহ পরিদর্শন ও জুমার নামাজ আদায় করলেন ডিসি রায়হান কবির রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় ফলজ গাছ রোপণ করলেন ডিসি মো:রায়হান কবির নবনিযুক্ত এনডিএ’র- চেয়ারম্যান রাজীবকে নাঃগঞ্জ মহানগর কৃষক দলের সভাপতি এনামুল হক স্বপন খন্দকারের ফুলেল শুভেচ্ছা বন্দরে চাকরির প্রলোভনে ডেকে এনে যুবককে অপহরণ; গ্রেপ্তার ১ ফতুল্লায় কোস্টগার্ডের অভিযানে প্রায় দেড় কোটি মূল্যের ভারতীয় পন্য জব্দ  সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে “নিউজ ২৪ নারায়ণগঞ্জ ডটকম” এর প্রককাশক মিঠুন মিয়া’র শোক

ঐতিহাসিক কদম রসুল দরগাহ পরিদর্শন ও জুমার নামাজ আদায় করলেন ডিসি রায়হান কবির

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির আজ শুক্রবার দুপুরে বন্দর উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী কদম রসুল দরগাহ শরিফ পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনি সেখানে পবিত্র জুমার নামাজ আদায় করেন।

কদম রসুল দরগাহ মুসলিম সম্প্রদায়ের কাছে একটি পবিত্র ও ঐতিহাসিক স্থান। দরগাহের সার্বিক অবস্থা, সংরক্ষণ, পরিচ্ছন্নতা ও দর্শনার্থীদের নিরাপত্তা বিষয়ে খোঁজখবর নেন জেলা প্রশাসক।

এ সময় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এমপি, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, দরগাহ কমিটির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসক মো. রায়হান কবির দরগাহের পবিত্রতা রক্ষা ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ধর্মীয় স্থানগুলোর মর্যাদা রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। কদম রসুল দরগাহ আমাদের ইতিহাস ও ঐতিহ্যের অংশ। এর সৌন্দর্য ও পবিত্রতা রক্ষায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও এলাকাবাসীকে একযোগে কাজ করতে হবে। তিনি আরও বলেন, ঐতিহাসিক স্থাপনাগুলোর সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণে সরকারের চলমান উদ্যোগের অংশ হিসেবে কদম রসুল দরগাহের উন্নয়ন ও নিরাপত্তা বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।