শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার  চাঁদাবাজদের আতঙ্কে ভালো নেই নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা: ডা.শফিকুর রহমান কাঁচপুরে হাইওয়ে পুলিশ ২ হাজার পিস ইয়াবাসহ বাস জব্দ চালক গ্রেপ্তার টঙ্গীবাড়ী উপজেলা কমিটির সভাপতি হানিফ ও সাধারণ সম্পাদক রাকিব নির্বাচিত ঐতিহাসিক কদম রসুল দরগাহ পরিদর্শন ও জুমার নামাজ আদায় করলেন ডিসি রায়হান কবির রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় ফলজ গাছ রোপণ করলেন ডিসি মো:রায়হান কবির নবনিযুক্ত এনডিএ’র- চেয়ারম্যান রাজীবকে নাঃগঞ্জ মহানগর কৃষক দলের সভাপতি এনামুল হক স্বপন খন্দকারের ফুলেল শুভেচ্ছা বন্দরে চাকরির প্রলোভনে ডেকে এনে যুবককে অপহরণ; গ্রেপ্তার ১ ফতুল্লায় কোস্টগার্ডের অভিযানে প্রায় দেড় কোটি মূল্যের ভারতীয় পন্য জব্দ  সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে “নিউজ ২৪ নারায়ণগঞ্জ ডটকম” এর প্রককাশক মিঠুন মিয়া’র শোক

রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় ফলজ গাছ রোপণ করলেন ডিসি মো:রায়হান কবির

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার সকালে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে রূপগঞ্জ উপজেলার সহিতুন্নেসা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে ফলজ গাছ রোপণ করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বিদ্যালয় প্রাঙ্গণে আম, জাম, কাঁঠালসহ বিভিন্ন ফলজ প্রজাতির চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ শেষে জেলা প্রশাসক মো. রায়হান কবির শিক্ষার্থী ও উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রীর ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি শুধু সংখ্যার লক্ষ্য নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার। শিক্ষার্থীরা আজ যে চারা রোপণ করল, তাদেরই যত্নে তা একদিন বিশাল বৃক্ষে পরিণত হবে। আসুন, প্রতিটি চারা বাঁচাই এবং পরিবেশের প্রতি দায়িত্বশীল হই।”

এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমিগণ, সহিতুন্নেসা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জেলা প্রশাসন সূত্র থেকে জানা যায়, কর্মসূচির আওতায় জেলার সব উপজেলায় পর্যায়ক্রমে স্কুল-কলেজ, সড়ক, নদীর পাড় ও সরকারি প্রতিষ্ঠানে ব্যাপক বৃক্ষরোপণ চলবে। রোপণ করা প্রতিটি চারা পরিচর্যার জন্য শিক্ষার্থী ও স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা হবে, যাতে গাছ লাগানোর পাশাপাশি বাঁচানোর লক্ষ্য পূরণ হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।