, , ,
শিরোনামঃ
পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান বন্দরে প্রকাশ্যে স্বর্ণের দোকানে ডাকাতি: এক যুবক গ্রেপ্তার, ১৮ ইঞ্চি চাকু উদ্ধার সিদ্ধিরগঞ্জে মৃত শ্রমিক নেতাকর্মীদের স্মরণে দোয়া মাহফিল, আর্থিক সহায়তা প্রদান রাজপথে বিএনপির উপস্থিতি আতঙ্কের নয়, জনগণের নিরাপত্তার জন্য: মাসুকুল ইসলাম রাজীব মাদক-সন্ত্রাস নির্মূলে যে-ই হোক, কোনো ছাড় নেই: এড. সাখাওয়াত ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতে সরকারের সহযোগিতার আশ্বাস মামুন মাহমুদের নাশকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে এনডিএ চেয়ারম্যান রাজীবের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুতের তারে দগ্ধ ৫ ছাত্রী, চারজনের অবস্থা আশঙ্কাজনক রূপগঞ্জে ৮ শতাধিক কৃতি শিক্ষার্থী পেল মেধা বৃত্তি ও সম্মাননা আল হেলাল কম্পিউটার ট্রেনিং সেন্টারের ব্যাচ-৯৩-এর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত

রাজশাহীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১১

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

রাজশাহীর কাঁটাখালিতে বাস, মাইক্রোবাস ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। আহত কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
শুক্রবার (২৬ মার্চ) দুপুরের পর এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মাইক্রোবাস ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষ বাঁধে। এসময় বাসটি পাশের আইল্যান্ডে আটকে যায়। স্থানীয়রা বাসের আহত যাত্রীদের উদ্ধার করে মেডিকেলে পাঠিয়ে দেয়। অন্যদিকে, মাইক্রোবাস দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষের পরপরই ওই মাইক্রোটিতে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এরপর আগুন ধরে যায়।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে যাত্রীরা পুড়ে গেছেন। তাদের মরদেহ উদ্ধারের কাজ চলছে। এছাড়া আহত কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। দুর্ঘটনাস্থলে এসেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।