, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে ইজিবাইক-মিশুকে ভাড়া নৈরাজ্য, ক্ষুব্ধ যাত্রীরা ধলেশ্বরী নদীতে মিলল নারায়ণগঞ্জের নিখোঁজ তরুণের মরদেহ স্থানীয় নির্বাচন সামনে রেখে নারায়ণগঞ্জ বিএনপিতে অভ্যন্তরীণ টানাপোড়েন, অঙ্গসংগঠনেও নেতৃত্বের সংকট নারায়ণগঞ্জে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট আয়োজন নিয়ে আলোচনা; শিশুদের জন্য নিরাপদ মাঠ ও খেলাধুলার পরিবেশ নিশ্চিতের তাগিদ “শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত”—নারায়ণগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী সাখাওয়াতের সঙ্গে অসদাচরণের অভিযোগে বিএনপির দুই নেতাকে শোকজ আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক পদ থেকে অ্যাডভোকেট সামছুন নূর বাঁধনের পদত্যাগ হকার ও যানজটমুক্ত নারায়ণগঞ্জ শহর: সম্মিলিত উদ্যোগের প্রশংসা নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপি সহ-সভাপতি মোঃ মিয়া চাঁনের নারায়ণগঞ্জে পুলিশ মেধাবৃত্তির কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৫৮ টাকা, শিক্ষার্থীদের ৩৪

বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের সাথে মোহাম্মদ সোহাগের সাক্ষাৎ ; নৌপথের নাব্যতা ও শিল্পখাতের পরিবহন উন্নয়নে গুরুত্বারোপ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর চেয়ারম্যান মো. মুহিদুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সোহাগ।

সোমবার অনুষ্ঠিত এ সাক্ষাতে দেশের নৌপথের নাব্যতা সংরক্ষণ, নৌ-যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, শিল্পের কাঁচামাল পরিবহন এবং ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাক্ষাৎকালে মোহাম্মদ সোহাগ বলেন, দেশের শিল্প ও ব্যবসা-বাণিজ্যের কার্যক্রম আরও গতিশীল করতে নৌপথের কার্যকর ব্যবস্থাপনা ও নির্বিঘ্ন নৌ-যোগাযোগ নিশ্চিত করা জরুরি। বিশেষ করে শিল্পের কাঁচামাল পরিবহনে নৌপথের ব্যবহার বাড়ানো গেলে পরিবহন ব্যয় কমানোর পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়বে।

তিনি নৌপথের নাব্যতা রক্ষা ও নিয়মিত ড্রেজিং কার্যক্রম জোরদারের মাধ্যমে শিল্পখাতের জন্য নৌ-যোগাযোগ আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।

বিআইডব্লিউটিএ চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম নৌপথের নাব্যতা বৃদ্ধি ও নৌ-যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করেন। শিল্প ও ব্যবসা-বাণিজ্যের স্বার্থে নৌপথের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার ওপরও গুরুত্ব দেন তিনি।

সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দিন (মাসুদ) উপস্থিত ছিলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।