, , ,
শিরোনামঃ
পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান বন্দরে প্রকাশ্যে স্বর্ণের দোকানে ডাকাতি: এক যুবক গ্রেপ্তার, ১৮ ইঞ্চি চাকু উদ্ধার সিদ্ধিরগঞ্জে মৃত শ্রমিক নেতাকর্মীদের স্মরণে দোয়া মাহফিল, আর্থিক সহায়তা প্রদান রাজপথে বিএনপির উপস্থিতি আতঙ্কের নয়, জনগণের নিরাপত্তার জন্য: মাসুকুল ইসলাম রাজীব মাদক-সন্ত্রাস নির্মূলে যে-ই হোক, কোনো ছাড় নেই: এড. সাখাওয়াত ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতে সরকারের সহযোগিতার আশ্বাস মামুন মাহমুদের নাশকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে এনডিএ চেয়ারম্যান রাজীবের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুতের তারে দগ্ধ ৫ ছাত্রী, চারজনের অবস্থা আশঙ্কাজনক রূপগঞ্জে ৮ শতাধিক কৃতি শিক্ষার্থী পেল মেধা বৃত্তি ও সম্মাননা আল হেলাল কম্পিউটার ট্রেনিং সেন্টারের ব্যাচ-৯৩-এর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত

ফেসবুক ও ম্যাসেঞ্জার ব্যবহার করতে সমস্যা, বাংলাদেশ নিয়ে ফেইসবুকের বিবৃতি

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

শুক্রবার (২৬ মার্চ) থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ম্যাসেঞ্জার ব্যবহার করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন বাংলাদেশের ব্যবহারকারীরা। এমন অবস্থায় শনিবার (২৭ মার্চ) একটি বিবৃতি দিয়েছে সোশ্যাল এই মিডিয়া জায়ান্ট।

বর্তমানে দুদিনের বাংলাদেশ সফরে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার সফরের বিরোধিতা করে শুক্রবার (২৬ মার্চ) দেশের কিছু ইসলামপন্থি দল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে, যা পরবর্তীতে সহিংসতায় রূপ নেয়। সহিংসতা শুরু হবার কিছুক্ষণ পর থেকেই মূলত দেশের ফেসবুক ও ম্যাসেঞ্জার ব্যবহারকারীরা এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি ব্যবহার করতে পারছেন না।
এ প্রসঙ্গে ফেসবুক তাদের বিবৃতিতে বলেছে, বাংলাদেশে ফেসবুকের সেবাগুলো আপাতত সীমিত করে দেওয়া হয়েছে। আমরা এ বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করে যাচ্ছি। আশা করছি শিগগিরই পূর্ণাঙ্গ সেবা পুনরায় চালু করা সম্ভব হবে। করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণের জন্য যখন কার্যকর যোগাযোগ প্রয়োজন। তখন বাংলাদেশে ফেসবুকের সেবা সীমিত করে দেওয়ার ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন।

এদিকে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বাংলাদেশে ফেসবুক এবং মেসেঞ্জার বন্ধ করে দেওয়া হয়েছে কিনা সে বিষয়ে বাংলাদেশ সরকার তাদের কাছে কোনো মন্তব্য করেনি।
সূত্র: ইয়াহু

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।