, , ,
শিরোনামঃ
জনদুর্ভোগের জন্য নারায়ণগঞ্জবাসীর কাছে রাজীবের পক্ষ থেকে নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ মিয়া চাঁনের ক্ষমা প্রার্থনা জেল-জুলুম সহ্য করেও বিএনপি নেতাকর্মীরা দেশ ছাড়েননি’—নজরুল ইসলাম আজাদ দুঃসময়ে নেতাকর্মীদের পাশে না থাকার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে: আবুল কালাম সাত মাসে নারায়ণগঞ্জকে ‘সন্ত্রাসের জনপদ’ থেকে বসবাসযোগ্য নগরীতে রূপান্তরের দাবি সাখাওয়াতের বন্দরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, বিচ্ছিন্ন প্রায় ৮০০ সংযোগ মাদক-সন্ত্রাস ও অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারে নারায়ণগঞ্জবাসীর সহযোগিতা চান এসপি চাষাঢ়ায় নারীর শরীর থেকে ৪০ প্যাকেটে ২ হাজার ইয়াবা উদ্ধারের দাবি, গ্রেপ্তার ৩ সদর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রমে গুরুত্বারোপ ডিসি রায়হানের বন্দরে মাটির নিচে মিলল ১৬ দেশীয় অস্ত্র, ‘ব্ল্যাক জনি’সহ গ্রেপ্তার ২ বন্দরে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি: ২৪ ঘণ্টায় ৫ জন গ্রেপ্তার; লুট হওয়া মালামাল ও দেশীয় অস্ত্র উদ্ধার

মানব কল্যাণ পরিষদের আয়োজনে বিউটিফিকেশন কোর্সের শুভ উদ্বোধন

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জের চাষাড়ায় মানব কল্যাণ পরিষদ আয়োজিত আত্মকর্মসংস্থানের লক্ষ্যে নারীদের জন্য এক সপ্তাহব্যাপী বিনামূল্যে স্পেশাল বিউটিফিকেশন কোর্সের শুভ উদ্বোধন করেছেন আত্মপ্রত্যয়ী সফল নারী উদ্যোক্তা মিথিলা বিনতে হোসেন।

তিনি উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, “আজকের প্রশিক্ষণার্থীরাই আগামী দিনের উজ্জ্বল লক্ষ্য হিসেবে দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে। পাশাপাশি সামাজিক সচেতনতায় দক্ষতা অর্জন করে তারা আত্মনির্ভরশীল হয়ে উঠবে।”

কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া, যিনি সরকারের বিভিন্ন দপ্তর থেকে সফল ও শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কারপ্রাপ্ত।

প্রশিক্ষণ কার্যক্রমে প্রশিক্ষক হিসেবে সাবলীলভাবে প্রেজেন্টেশন উপস্থাপন করেন হেয়ার ও মেকআপ আর্টিস্ট সাকিয়া জামান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন মানবিক স্বেচ্ছাসেবক নারী উদ্যোক্তা ইলমা মিতু। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন মানবিক যোদ্ধা কাজী আরমান, এবং প্রশিক্ষণার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করেন হোমায়রা রহমান শোয়েবা ও মোছাঃ মোসলেমা খাতুন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগ্রগামী নারী মেহেনাজ সুলতানা, নুসরাত জাহান নীরা, হাসিনা আক্তার, নুসরাত হোসেন নিশু, মোসাঃ সুমাইয়া, হুমায়রা আক্তার, উম্মে সুফিয়া হ্যাপী, মোসাঃ জান্নাত আরা মুনমুন, মোসাঃ লিজা বেগম, রেশমি আক্তার, উম্মে হাবীবা, মাহামুদা ইসলাম মীম, ইমু আক্তার কবিতা, ইসরাত জাহান মুনা, শাওন মনি প্রমুখ।

প্রশিক্ষণ ক্লাসে শিক্ষার্থীরা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে ক্লাস উপভোগ করেন। কোর্সের বিষয়বস্তু অন্তর্ভুক্ত ছিল: ফেসিয়াল, মেনি কিউর, পেডি কিউর, হেয়ার কাট, হেয়ার স্টাইল, হেয়ার কালার, রিবন্ডিং, পার্টি মেকআপ এবং ব্রাইডাল মেকওভার।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।