, , ,
শিরোনামঃ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতাকর্মীসহ রূপগঞ্জে গ্রেফতার ১২ সিদ্ধিরগঞ্জে মন্দিরে প্রবেশে বাধা ও ভাঙচুরের অভিযোগ, নীট কনসার্নের পরিচালকসহ দুজন পুলিশ হেফাজতে সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জে জাতীয় যুবশক্তির ‘লীগ প্রতিরোধ’ কর্মসূচি, দিনভর অবস্থান ও বিক্ষোভ মিছিল রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী ৯৫ শতাংশ কাজ শেষ, সড়কের মাঝখানে শতাধিক বিদ্যুতের খুঁটি ফতুল্লায় মাদরাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী; আইসিইউতে ৩ সিদ্ধিরগঞ্জে সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতাকর্মীসহ রূপগঞ্জে গ্রেফতার ১২

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন নেতাকর্মীসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত থেকে বুধবার (১১ নভেম্বর) সকাল পর্যন্ত রূপগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মাদক-সংক্রান্ত অপরাধে জড়িত, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরা রয়েছেন। বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন নেতাকর্মীসহ মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে গ্রেফতার ব্যক্তিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।