, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে পূজা উদযাপন ফ্রন্টের বস্ত্র বিতরণ, সম্প্রীতি ও অধিকার রক্ষার অঙ্গীকার রূপগঞ্জে ঋণখেলাপি মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত ব্যবসায়ী গ্রেপ্তার ইয়াবা সেবনের দায়ে সোনারগাঁয়ে ২ জনের কারাদণ্ড সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবীসহ গ্রেপ্তার ১৮ হিন্দু সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তায় পাশে থাকবে বিএনপি: মনিরুল ইসলাম সজল রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন অবৈধ ইজিবাইক চলাচলের দাবিতে সিদ্ধিরগঞ্জে সড়ক অবরোধ, চরম ভোগান্তিতে যাত্রীরা সোনারগাঁয়ে মা ইলিশ রক্ষায় অভিযান, ১,২৫,০০ মিটার জাল জব্দ ও ধ্বংস নারায়ণগঞ্জে পিস্তল, হেরোইন ও নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তার রূপগঞ্জে ৫৯০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পায়রা সেতুতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত ৩

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

পটুয়াখালী প্রতিনিধিঃ
সদ্য চালুকৃত পটুয়াখালীর লেবুখালী-পায়রা সেতুতে উল্টো পথে চলা মোটরসাইকেলের সাথে আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের একজন নিহত ও অন্তত তিন জন আহত হয়েছেনে।

সোমবার (১ নভেম্বর) বিকেলে পায়রা সেতুর দক্ষিন পাশের ঢালে এই দূর্ঘটনা ঘটে। এতে রাইয়ান(১৪) নামে এক কিশোর নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।

রাইয়ানকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে বলে জানান মেডিকেল অফিসার ডাঃ নুরুনাহার। পরে বরিশাল থেকে ঢাকায় অধিকতর উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হলে, পথিমধ্যে মৃত্যু হয়। রাইয়ান পটুয়াখালী পৌরসভার সাত নম্বর ওয়া‌র্ডের কাউ‌ন্সিলর লুৎফর রহমান শাহ‌ারিয়া‌রের ছে‌লে এবং বেপারী বা‌ড়ির বা‌সিন্দা।

এছাড়াও বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে নিজ গৃহে বিশ্রামে পাঠানো হয়েছে। তবে অপর আহতদের তিন জনের নাম পরিচয় জানাযায়নি।

ঘটনাস্থ‌লে থাকা এস,আই, বিপ্লব কুমার ভাট জানান, সন্ধ‌্যার দিকে এই দুর্ঘটনা ঘ‌টে। সেতুর লেবুখালী প্রা‌ন্তের টো‌ল প‌য়ে‌ন্টের একটু উত্তর পা‌শে দু‌টি মোটর সাই‌কেল মু‌খোমু‌খি সংঘ‌র্ষে লিপ্ত হয়। চার‌লে‌নের পায়রা সেতুর মা‌ঝে বিভাজন থাক‌লেও এক‌টি মোটর সাই‌কেল রং সাইড দি‌য়ে অ‌তিক্রম কর‌ছি‌লো।

দুমকি থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান, আমরা দূর্ঘটনার খবর পেয়েছে পুলিশ পাঠানো হয়েছে, এ বিষয়ে এখনও জানতে পারিনি তবে তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।

সম্প্রতি পায়রা সেতুর পূর্ব পাশের লেনে উল্টো পথে মটর সাইকেল ও অটো চলাচল নিয়ে কিছু দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করছিলো স্থানীয়রা। উদ্বোধনের কয়েকদিন যেতে না যেতেই এই দূর্ঘটনায় স্থানীয়দের মধ্যে শংকা দেখা দিয়েছে। তবে জেলা পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা ট্রাফিক পুলিশের ইনচার্জ হেলাল উদ্দিন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।