, , ,
শিরোনামঃ
নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে নারায়ণগঞ্জে জেলা ও মহানগর যুবদলের বিক্ষোভ চলাচলে ভোগান্তি কমাতে প্রতিবন্ধী শিশু বর্ষার পাশে দাঁড়াল সদর উপজেলা প্রশাসন সিদ্ধিরগঞ্জে জালকুড়ি পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ৫৫ বছরেও মেলেনি স্বীকৃতি, বক্তাবলীর ১৩৯ শহীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি নারায়ণগঞ্জের ক্রীড়া সংস্থার নির্বাচনে রনি-আশার লড়াইয়ের আভাস, ২৭ পদে ৫৫ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ বন্দরে সাপ্তাহিক তথ্যবাণীর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সাংবাদিকদের মিলনমেলা ফতুল্লায় পুলিশ হত্যার মামলার আসামিদের দেখানো স্থানে অভিযান, ৫০০ গ্রাম গাঁজাসহ দেশীয় অস্ত্র উদ্ধার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে বিএনপির মাসব্যাপী অবস্থান কর্মসূচি শুরু সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা বৌভাতের দাওয়াতে গিয়ে সর্বস্বান্ত পরিবার, ফিরে দেখলেন পুড়ে ছাই বসতঘর

৫৫ বছরেও মেলেনি স্বীকৃতি, বক্তাবলীর ১৩৯ শহীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জের বক্তাবলী পরগনায় ১৯৭১ সালের ২৯ নভেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর সংঘটিত নৃশংস গণহত্যার ৫৫ বছর পূর্ণ হয়েছে। দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও গণহত্যায় নিহত ১৩৯ শহীদ এখনো রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি। দিবসটি উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত, স্মরণসভা, দোয়া ও তবারক বিতরণসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। এসব কর্মসূচি থেকে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং তাঁদের পরিবারের যথাযথ মর্যাদা ও মূল্যায়নের দাবি জানানো হয়।

রোববার (২৯ নভেম্বর) সকাল থেকে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ও আলীরটেক ইউনিয়নের বিভিন্ন স্থানে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন লক্ষ্মীনগর বধ্যভূমির গণকবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারতের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় ইউএনও বলেন, “১৯৭১ সালের ২৯ নভেম্বর বক্তাবলী পরগনার ২২টি গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম গণহত্যায় ১৩৯ জন শহীদ হন। পরাজয় আসন্ন বুঝতে পেরে হানাদার বাহিনী দেশ ও জনপদকে পঙ্গু করে দিতে চেয়েছিল। কিন্তু বাঙালির বিজয় ঠেকাতে পারেনি। দীর্ঘ ৫৫ বছরেও এসব শহীদ স্বীকৃতি পাননি। প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে দ্রুততম সময়ে শহীদ পরিবারগুলোর স্বীকৃতি আদায়ে চেষ্টা করা হবে।”

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুর হোসাইন মোল্লা, সদস্যসচিব আয়াত আলী, সহকারী কমান্ডার সফর আলী, আলাউদ্দিন মোড়ল ও আফজাল হোসেনসহ অন্যরা।

পরে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ মহানগর ও ছাত্রশক্তির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে লক্ষ্মীনগর বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর কানাইনগরে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন এবং কানাইনগর ছোবহানিয়া স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন।

এ সময় সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন বলেন, “মুক্তিযুদ্ধের সময় বক্তাবলী পরগনা ছিল একটি মুক্তাঞ্চল। এখানকার মানুষ মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছিলেন বলেই হানাদার বাহিনীর আক্রোশে ১৩৯ জনকে হত্যা ও পুড়িয়ে মারার মতো নির্মম ঘটনা ঘটে। এই এলাকার আত্মত্যাগের কথা আমি জাতীয় সংসদেও তুলে ধরেছি, বিশেষ করে বক্তাবলী-আলীরটেকের সেতু দাবির প্রসঙ্গে। শহীদদের আত্মত্যাগের বিনিময়েই আমরা আজ স্বাধীন বাংলাদেশ পেয়েছি। শহীদ ও তাঁদের পরিবারের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বজায় রাখাই আমাদের দায়িত্ব।”

এদিকে আলফাজ উদ্দিন উদ্যানে মধ্যনগর সমাজকল্যাণ উন্নয়ন সংস্থার উদ্যোগে বক্তাবলীর ১৩৯ শহীদের স্মরণে আলোচনা সভা, দোয়া ও তবারক বিতরণ করা হয়।

স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, মুক্তিযোদ্ধাদের আশ্রয় দেওয়ার কারণে ক্ষুব্ধ হয়ে পাকিস্তানি বাহিনী বক্তাবলীর যুবক, বৃদ্ধ, নারী-পুরুষ নির্বিশেষে নিরীহ মানুষকে হত্যা করেছিল। শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়াতে এনসিপি ও তাঁর পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

অনুষ্ঠানে এনসিপির নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক যুবাইর আহমেদ সরদার বলেন, শহীদ পরিবারগুলোর পাশে না দাঁড়ালে এ ধরনের আয়োজনের প্রকৃত সার্থকতা থাকে না। বক্তাবলীর ইতিহাস ও পরিচয় মুক্তিযুদ্ধের আত্মত্যাগের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। অথচ স্বাধীনতার পর অনেক ক্ষেত্রে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের খোঁজখবর রাখা হয়নি; বরং তাঁদের বঞ্চনা ও হয়রানির শিকার হতে হয়েছে। প্রকৃত মুক্তিযোদ্ধা ও শহীদদের যথাযথ সম্মান দিয়ে তাঁদের আত্মত্যাগের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

মধ্যনগর সমাজকল্যাণ উন্নয়ন সংস্থার সভাপতি মো. সাঈদুর রহমান বাচ্চুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল মিজির তত্ত্বাবধানে অনুষ্ঠিত স্মরণসভায় আলোচক ছিলেন বক্তাবলী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ডেভেলপমেন্ট ফোরামের আহ্বায়ক যুবাইর আহমেদ সরদার, কানাইনগর ছোবহানিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল কাদির খান, পিডিসি সোলার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার শহীদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজ ফাউন্ডেশনের চেয়ারপারসন শাহিনা ইসলাম মুক্তি, কানাইনগর ছোবহানিয়া হাইস্কুল প্রাক্তন শিক্ষার্থী অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. এ কে শফিউদ্দিন আহমেদ মিন্টু এবং ধলেশ্বরী সাংস্কৃতিক সংসদের প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান দেওয়ান।

অনুষ্ঠানে ধলেশ্বরী সাংস্কৃতিক সংসদের শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন। পরে শহীদ পরিবারের একজন সদস্য দোয়া পরিচালনা করেন।

৫৫ বছর পরও ১৩৯ শহীদের রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়ার বিষয়টি বক্তাবলীর মানুষের কাছে এখনো গভীর বেদনার। দিবসটির কর্মসূচি থেকে বক্তাবলীর গণহত্যার ইতিহাস রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি, শহীদদের তালিকা প্রণয়ন এবং তাঁদের পরিবারের যথাযথ মর্যাদা নিশ্চিত করার দাবি নতুন করে সামনে আসে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।