, , ,
শিরোনামঃ
নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে নারায়ণগঞ্জে জেলা ও মহানগর যুবদলের বিক্ষোভ চলাচলে ভোগান্তি কমাতে প্রতিবন্ধী শিশু বর্ষার পাশে দাঁড়াল সদর উপজেলা প্রশাসন সিদ্ধিরগঞ্জে জালকুড়ি পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ৫৫ বছরেও মেলেনি স্বীকৃতি, বক্তাবলীর ১৩৯ শহীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি নারায়ণগঞ্জের ক্রীড়া সংস্থার নির্বাচনে রনি-আশার লড়াইয়ের আভাস, ২৭ পদে ৫৫ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ বন্দরে সাপ্তাহিক তথ্যবাণীর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সাংবাদিকদের মিলনমেলা ফতুল্লায় পুলিশ হত্যার মামলার আসামিদের দেখানো স্থানে অভিযান, ৫০০ গ্রাম গাঁজাসহ দেশীয় অস্ত্র উদ্ধার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে বিএনপির মাসব্যাপী অবস্থান কর্মসূচি শুরু সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা বৌভাতের দাওয়াতে গিয়ে সর্বস্বান্ত পরিবার, ফিরে দেখলেন পুড়ে ছাই বসতঘর

সিদ্ধিরগঞ্জে জালকুড়ি পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৯০ নম্বর জালকুড়ি পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করে নতুন শিক্ষাপথে পা রাখতে যাওয়া শিক্ষার্থীদের শুভকামনা জানাতে বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

রোববার (২৯ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি ফেরদৌস রহমান সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিতালী রায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরুজ্জামান সবুজ শিকদার, পূর্ব জালকুড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য রাকিবুল দেওয়ান, প্রধান শিক্ষক মোহাম্মদ মোশারফ হোসেন, জালকুড়ি পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য আবু সায়েম প্রধান, পিয়ার হোসেন ও আমির হোসেন। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘প্রাথমিক শিক্ষার গণ্ডি পেরিয়ে তোমরা জীবনের এক নতুন অধ্যায়ে পদার্পণ করতে যাচ্ছ। সততা ও নিষ্ঠার সঙ্গে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মানুষের মতো মানুষ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।’

এ সময় অতিথিরা শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পরে শিক্ষার্থীদের মঙ্গল, বিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।